ভালো নেই কামার পল্লীর শ্রমিকরা
ভালো নেই কুতুবদিয়ার কামার পল্লীর শ্রমিকরা। তেমন কর্মব্যস্ততা নেই । অভাব অনটনে কাটছে তাদের দিনকাল। অথচ এক বছর আগে এ দিনে কামার পাড়ায় জমজমাট দা, ছুরি বিক্রি ও সান দেয়ার ধুম ছিল।
কথা হয় বেশ কয়েকজন কামারের সাথে,জানিয়েছেন তাদের অভাব অনটনের কথা। প্রতিবছর ঈদুল আযহার সময় চরম ব্যস্তটায় দিন কাটতো তাদের। গতবছর থেকে খুব বাজে সময় যাচ্ছে তাদের। চরম আর্থিক অনটনে ভোগছেন তারা।
বড়ঘোপ বাজারের কর্মকার সজল দাশ জানান, গতবছর থেকে আয় রোজগার নেই বললে চলে। কাজের চাপ তেমন একটা নেই। মুসলমানদের পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানুষের মধ্যে তেমন কর্মব্যস্ততা দেখা যাচ্ছে না। করোনা সংক্রমনের পূর্বে ঈদের আগের দিনগুলোতে যে আয় রোজগার হত সেগুলো নিয়ে বছর পার করে দেয়া যেত। আর এখন তার এক তৃতীয়াংশও আয় হচ্ছে না।
একই কথা জানিয়েছেন কর্মকার উজ্জ্বল দাশ। তিনি জানান কুতুবদিয়ার গুরুত্বপূর্ণ বাজারগুলোতে সর্বোচ্চ ১০ থেকে ১৫ টি কামারের দোকান রয়েছে। তারমধ্যে ৭টি বড়ঘোপে।
জানা গেছে, বিভিন্ন বাজারে থাকা কামারের দোকানের কর্মকারদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা হিসেবে দেয়া হয়েছে ১০কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেয়াজ ও এক লিটার ভোজ্য তেল৷
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী জানান, উপজেলায় কর্মহীন নানা শ্রমজীবী মানুষকে সরকারি নির্দেশনা অনুযায়ী খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। ঘরে খাবার জোগাড় করার সামর্থ্য নেই এমন ব্যক্তিরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা খাদ্য সহায়তা দিচ্ছি।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied