ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

ভেদরগঞ্জে জেলা প্রশাসকের উদ্যোগে সমন্বিত কৃষি পরিকল্পনা বাস্তবায়ন শুরু


ভেদরগঞ্জ প্রতিনিধি  photo ভেদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬-১২-২০২২ বিকাল ৫:৩৮

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় জেলা প্রশাসকের উদ্যোগে সমন্বিত কৃষি পরিকল্পনা শুরু হয়েছে।আজ ০৬ ডিসেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে এ উদ্যোগ শুরু হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বাস্তবায়ন কর্মসূচি শুভ উদ্বোধন করেন। এ সময় ভেদরগঞ্জ উপজেলার ৫শ কৃষকের মাঝে উচ্চ ফলনশীল জাতের ব্রি ধান -৮৯ এর ০৫ কেজি করে বীজ বিতরণ করেন তিনি। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একজন দূরদর্শী নেতা। তিনি অনেক আগের সমস্যা খুঁজে বের করেন এবং সমাধান দেন। তিনি নির্দেশনা দিয়েছেন যাতে ১ ইঞ্চি জমি অনাবাদি না থাকে। সুতরাং আমাদের বসে থাকলে চলবে না। আমাদের অনাবাদি জমি আবাদের উপযুক্ত করতে হবে । জলাবদ্ধতা নিরসন করতে হবে। কৃষক বাঁচলে আমরা যারা অকৃষক তারা বাঁচবো। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে উন্নয়ন প্রকল্প গ্রহণ করার পূর্বে কৃষিবান্ধব প্রকল্প গ্রহণ করতে হবে। টিআর, কাবিখা, কাবিটা, এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে কৃষি ও সেচ প্রকল্প অগ্রধিকার প্রদান করা হবে। সরকারি কর্মকর্তাদের কৃষিবান্ধব হতে হবে।

তিনি উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ও জনপ্রতিনিধিদের বলেন, তারা যেনো কৃষকের কল্যাণে কাজ করেন তাহলে বিশ্ব অর্থনৈতিক মন্দা আমরা মোকাবেলা করতে পারবো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এ সময় তিনি কৃষি বিভাগকে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে কার্যক্রম এগিয়ে নিতে নির্দেশনা দেন।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার জনাব ফাতেমা ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মতলুবর রহমান, উপপরিচালক,  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, শরীয়তপুর। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি BRRI -89  উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ ৫০০ জন কৃষকের হাতে তুলে দেন।

জানাগেছে, শরীয়তপুর জেলায় একমাত্র ভেদরগঞ্জ উপজেলায় এই উচ্চ ফলনশীল জাতের চাষ করা হচ্ছে। ধান গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুরের উদ্ভাবন BRRI -89 জাতের ধান চাষে কৃষক অধিকতর লাভবান হবেন। একর প্রতি ফলন হবে ৬০/৭০ মণ। এই ধান রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন হওয়ায় সার ও কীটনাশক ব্যবহার কম করতে হয়।

প্রীতি / প্রীতি

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক