ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

তিতাসে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক চেয়ারম্যান পুত্র খুন


তিতাস  প্রতিনিধি photo তিতাস প্রতিনিধি
প্রকাশিত: ৬-১২-২০২২ রাত ৯:৩৮

কুমিল্লার তিতাসে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মোল্লার পুত্র ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম  সন্ত্রাসী হামলায়  নিহত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, একটি মাছের প্রজেক্ট দখল করতে যায় সাবেক মেম্বার সাইফুল ইসলামের ছেলে ও তার লোকজন। বিষয়টিতে বাঁধা দেয় চেয়ারম্যানের ছেলে জহির। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে বাঁধে এবং ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে পুলিশ ও বর্তমান চেয়ারম্যান বাবুল আহমেদ এর সামনে থেকে জহিরকে ধরে নিয়ে গেইটে তালা লাগিয়ে কুপিয়ে হত্যা করে সাইফুল মেম্বারের লোকজন। তার হাত ও পায়ের রগ কেঁটে দেয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এসময় বিক্ষুব্ধ জনতা সাইফুল মেম্বারের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।


ভিটিকান্দির ঘটনায় পুলিশসহ  উভয় পক্ষের  ১০ জন আহত।  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখনো পর্যন্ত কোন মামলা হয়নি। পুলিশ আসামী ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস।

সুজন / প্রীতি

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান