ইবির চতুর্থ মেধাতালিকা প্রকাশ, ১২ ডিসেম্বরের মধ্যে ভর্তির নির্দেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য চতুর্থ মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় স্থানপ্রাপ্তদের আগামী ১২ ডিসেম্বরের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। বুধবার (৭ ডিসেম্বর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধা তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার চতুর্থ পর্যায়ে আগামী ৭ ডিসেম্বর দুপুর ১২টা হতে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে প্রাথমিক ভর্তি ফী ৫ হাজার টাকা দিয়ে ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/)-এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।
এছাড়া ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বরের মধ্যে মূল কাগজপত্র ( এসএসসি ও এইচএসসি সমমানের সনদপত্র, নম্বরপত্র) জমা দিতে হবে। তবে অফিস চলাকালে ( সকাল ৯ টা থেকে বিকাল ৪টা) মূল কাগজপত্র জমা দিতে হবে অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হয়ে যাবে। নম্বরপত্র দুটিতে আবেদনকারীর নাম, GST ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখা একটি A4 সাইজ খামে জমা দিতে হবে।
উল্লেখ্য, মেধা তালিকা দেখতে ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।
প্রীতি / প্রীতি
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন