শালিখায় সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষীরা
মৌমাছি,মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই।ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই।কবি নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা 'কাজের লোক 'এর প্রধান চরিত্রে ফুল থেকে মধু সংগ্রাহক মৌমাছির ব্যস্ততার যেন অন্ত নেই।শীত মৌসুমের শুরুতে মাঠে মাঠে সরিষা ক্ষেতে হলুদ ফুলে ভরে গেছে।
অগ্রহায়ণের ঝিরিঝিরি বাতাসে সেই ফুল আপন মনে দোল খাচ্ছে।ফুলের সুবাস যেমন মানুষকে বিমোহিত করে তেমনি মৌ মৌ গন্ধে মাতোয়ারা মৌমাছি এক ফুল থেকে অন্য ফুলে মধু সংগ্রহে এই মুহুর্তে দল বেধে মাঠের পর মাঠ জুড়ে ছুটে বেড়াচ্ছে মধু সংগ্রহের জন্য।
এমন দৃশ্য এখন মাগুরা'র শালিখা উপজেলার মাঠে মাঠে।মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে সরিষা ফুল থেকে মধু সংগ্রহে মৌচাষীদের নানা কার্যক্রম।উপজেলার সিংড়া গ্রামে চলতি মৌসুমে সরিষা ফুলের মধু সংগ্রহ করতে এসেছেন ছান্দড়া গ্রামের কয়েকজন।
এব্যাপারে মৌচাষী এনামুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান,বাজারে সরিষা ফুলের মধুর চািহদা বেশি দামও পাওয়া যায় ভালো,প্রতি কেজি সরিষা ফুলের মধু ৩০০ টাকায় বিক্রি হয় বলে জানান।
তাই শীত মৌসুমে অতিরিক্ত অর্থ উপার্জন করতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যাস্ততা বেড়ে যায় তাদের।মৌচাষী রফিকুল ইসলাম জানান,কৃত্রিম উপায়ে মৌচাষ করে সপ্তাহে ৪মন করে ছয় মাসে ৭২ মন মধু সংগ্রহ করা হয়।আরো জানান,যেসব এলাকায় মৌবাক্স স্থাপন করা হয়,সেখান থেকে তিন কিলোমিটার এলাকার মধ্যে থেকে মৌমাছি মধু সংগ্রহ করে।
কৃত্রিম উপায়ে মৌচাষ করে মধু সংগ্রহপূর্বক বিক্রি করে শালিখা উপজেলার বেকার ছেলেরা একদিকে যেমন অর্থ উপার্জন করছে,তেমনি সরিষার ফলন বৃদ্ধিতে পরিপূরক ভুমিকা পালন করছে বলে মনে করছেন উপজেলা কৃষি বিভাগ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন জানান,মৌমাছি গুলো যখন শরিষা ফুলের সংস্পর্শে আসে তখন সরিষার পরাগায়ন ঘটে, এতে সরিষা ফলনের পরিমাণ ১৫-২০ শতাংশ বৃদ্ধি পায়।তাই কৃত্রিম উপায়ের মৌচাষকে,সরিষার ফলন বৃদ্ধি ও অর্থ উপার্জনের একটি গুরুত্বপূর্ণ পথ বলে মনে করেন তিনি
প্রীতি / প্রীতি
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস