তিতাসে পুলিশের সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কুমিল্লার তিতাসে মাছের প্রজেক্টকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিবারের অভিযোগ, পুলিশের সামনেই তাকে কুপিয়ে হত্যা করা হয়। মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম (জহির) ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি এবং ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল হোসেন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান চেয়ারম্যান বাবুল আহমেদ সমর্থিত সাবেক মেম্বার সাইফুলের সঙ্গে সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার সমর্থকদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে একটি মাছের প্রজেক্টটে মাছ ধরতে যায় সাবেক মেম্বার সাইফুল ইসলামের ছেলে ও তার লোকজন। বিষয়টিতে বাধা দেয় জহির। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে পুলিশ পৌছে উভয় পক্ষকে শান্ত রাখার চেষ্টা করে। এমন সময় সাইফুল মেম্বারসহ তার ভাড়াটে সন্ত্রাসীরা পুলিশের সামনে থেকে যুবলীগ নেতা জহিরকে তুলে নিয়ে বাড়ীর গেইট তালা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মুমুর্ষ অবস্থায় ফেলে চলে যায়। এসময় তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশের এসআই মো. মাহমুদুর রহমান সহ উভয়পক্ষের অন্তত ৬/৭জন আহত হন।
জহিরকে আহতাবস্থায় উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সাইফুল মেম্বারের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস জানান, এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রীতি / প্রীতি
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ