ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পঞ্চগড়ে মটর শ্রমিকের পরিবার জীবনের নিরাপত্তার জন্য ইউনিয়ন পরিষদ অবস্থান 


সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় photo সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়
প্রকাশিত: ৭-১২-২০২২ রাত ৯:৩৩

পঞ্চগড়ে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করে ঘর ছাড়া হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন মোছাঃলাভলী বেগমসহ তার পরিবার। বুধবার (৭ ডিসেম্বর) বিকালে ৩নং পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদে প্রতিবেশীদের ভয়ে নিরাপত্তার জন্য অবস্থান নেয় তারা।

লাভলী বেগম সদর উপজেলার ডুডুমারী এলাকার করিমুল ইসলামের স্ত্রী। তিনি বুধবার ৭ ডিসেম্বর ৩ নং পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে। এর আগে ৫ ডিসেম্বর পঞ্চগড় সদর থানায় করিমুল ইসলাম ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ তুলে সাধারন ডায়েরি করেন।

জানা যায়, করিমুল ইসলাম ও প্রতিবেশী ময়নুল হকের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিবাদ লেগেই থাকতো। এরই মধ্যে গত ৩০ অক্টোবর ২০২২ সালে গ্রাম্য সালিশ হয়। ওই দিনই করিমুল ইসলামের দুই ছেলেকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিবাদীরা বাঁশের লাঠি দিয়া মারপিট করার জন্য পিছন পিছন দৌড়াতে থাকে। পরবর্তী করিমুলের স্ত্রী লাভলী বেগমসহ তার দুই ছেলে বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে থাকে।উপায় না পেয়ে লাভলী বেগম তার স্বামী করিমূল ইসলামকে মুঠোফোনে জানান।পরে করিমুল ইসলাম বিষয়টি শ্রমিক ইউনিয়নে অবগত করলে তারা ৯৯৯ নম্বরে ফোন দেওয়ার জন্য পরামর্শ দেন।সেখানে ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে।পরে সদর থানায় অভিযোগ দায়ের করে। 

ভুক্তভোগী মোছা.লাভলী বেগম জানান,প্রতিবেশি ময়নুল, ইউসুফ, ইয়াকুবসহ কয়েকজনের ভয়ে বাড়ি থেকে বের হতে পারিনা,ছেলে-মেয়ে স্কুলে যেতে পারেনা।কখন কাকে মারপিট করে দা,বাঁশের লাঠি নিয়ে রাস্তায় বসে থাকে।এজন্য পরিবার নিয়ে ইউনিয়ন পরিষদে নিরাপত্তার জন্য অবস্থান নেই।

তবে অভিযুক্ত ময়নুল সব অভিযোগ অস্বীকার করেন।

চেয়ারম্যান আল ইমরান খান জানান, আমার সাথে ওই ভুক্তভোগীর কথা হয়েছে, তিনি বলছেন আমার সাথে দেখা করবেন। আমি গিয়ে শুনি আসলেই বিষয়টি কি হয়েছে।

সুজন / সুজন

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে