ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নোবিপ্রবিতে তরুণ লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন


ফাহাদ হোসেন, নোবিপ্রবি  photo ফাহাদ হোসেন, নোবিপ্রবি
প্রকাশিত: ৮-১২-২০২২ দুপুর ৪:৫৪

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) শাখার ২০২২-২০২৩ বর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) সংগঠনটির সভাপতি সাবিহা তাসনিম ও সাধারণ সম্পাদক সাজবীর হাসান সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির  অন্যান্য সদস্যরা  হলে,সহ-সভাপতি পদে মো আবু সুফিয়ান,যুগ্ম সাধারণ সম্পাদক পদক মো ফাহাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক পদে  মো. রিয়াদুল ইসলাম,অর্থ সম্পাদক পদে  মোছাম্মৎ মোরশেদ আক্তার, দপ্তর সম্পাদক পদে  ফজলে রাব্বি,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে  শাহ মোনতাসির হোসেন মিহান,প্রচার সম্পাদক পদে  তাওহিদ আলম সিদ্দিকি,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে  তালুকদার মমতাজ জাহান এবং সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে  শারমিন সুলতানা শিখা।

সংগঠনটির সভাপতি সাবিহা তাসমিম বলেন, নোবিপ্রবিতে তরুণ লেখকদের ঐক্যবদ্ধ করা ও তাদের মধ্যে লেখালেখির প্রতিভাকে বিকাশিত করার মাধ্যমে আমরা সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবো। পাশাপাশি আমাদের কার্যক্রমের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার চেষ্টা করব।

সাধারণ সম্পাদক সাজবির হাসান বলেন, প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কেন্দ্রীয় কমিটির প্রতি আমরা ইতোমধ্যেই আমাদের বার্ষিক কর্ম পরিকল্পনা চূড়ান্ত করেছি। বিগত সেশনের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করাটাই হবে আমাদের প্রথম কাজ। আমাদের কর্ম পরিকল্পনা অনুযায়ী উপদেষ্টা পরিষদ গঠন, লেখালেখি বিষয়ক কর্মশালা আয়োজন, তরুণ লেখকদের কে সার্বিক দিক নির্দেশনা প্রদান, সেরা লেখক নির্বাচন, ও গঠনতন্ত্র ভিত্তিক অন্যান্য কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, নোবিপ্রবি শাখাকে আমরা তরুণ লেখকদের আঁতুড়ঘর হিসেবে গড়ে তুলতে চাই।

উল্লেখ্য,এর আগে গত ১৮ আগস্ট বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নেজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসরাফিল হোসেন রাফিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাবিহা তাসনিমকে সভাপতি ও সাজবীর হাসানকে সাধারণ সম্পাদক করে নোবিপ্রবিতে দুই সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেন।

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?