ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দর্শনা সীমান্তে কোটি টাকার স্বর্নসহ  ‍দুই ভারতীয় নাগরিকসহ আটক ৩


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ৮-১২-২০২২ বিকাল ৬:৪৪

চুয়াডাঙ্গায় বিজিবি ও যশোর কাষ্টমস শুল্ক গোয়েন্দার পৃথক পৃথক ২টি অভিযান চালিয়ে ভারতীয় ২ নাগরিকসহ ৩ জনকে আটক করেছে। উদ্ধার করা হয় ছোট বড় ২১ টি স্বর্ণের বার। এ ঘটনায় দর্শনা থানা ও দামুড়হুদা থানায় ২ টি পৃথক ভাবে মামলার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার ০৮ ডিসেম্বর সকাল থেকে প্রায় ১ টা পযন্ত এ অভিযান পরিচালনা করা হয়। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত চেকপোষ্ট ও চুয়াডাঙ্গা-দর্শনা মহাসড়কের স্বর্ন চোরাচালানী এই অভিযান পরিচালনা করে।

অভিযানে স্বর্নসহ আটককৃতরা হলো ভারতের কলকাতা শহরের তালজালা এলাকার চুনিলাল গুপ্তর ছেলে অনুপ কুমার গুপ্ত ( ৪৮) কলকাতা শহরের জোড়াবাগান এলাকার রমেশ রায়ের ছেলে রাজেস কুমার গুপ্ত (৪৩) ও চুয়াডাঙ্গা জেলার বেলগাছি গ্রামের আরিফ বিল্লাহ'র ছেলে মারুফ বিল্লাহ (২৮) কে আটক করে।

জানাগেছে, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিক্তিতে যশোর বেনাপোল কাষ্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিমের নেতৃত্বে দর্শনা চেকপোষ্ট অভিযান চালিয়ে ১১ টি স্বর্নের টুকরা বারসহ ভারতীয় ২ নাগরিককে আটক করে।

গোপন সংবাদের ভিক্তিতে যশোর ৪৯ বিজিবি ব্যাটিলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকীর নেতৃত্বে দর্শনা ফায়ার সার্ভিসের সামনে থেকে ১০ টি স্বর্নের বারসহ মারুফ বিল্লাহকে একটি মটরসাইকেলসহ আটক করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। শুল্ক গোয়েন্দার হাতে আটককৃত স্বর্ণের মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা বলে জানা যায়।

এ ঘটনায় দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন আমি শুনেছি স্বর্ন উদ্ধার হয়েছে। তবে এখনো পর্যন্ত কোন মামলা হয়নি।

সুজন / সুজন

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন