চন্দনাইশে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
জাতীয় উন্নয়নের দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই এই শ্লোগানকে সামনে রেখে চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৯ ডিসেম্বর (শুক্রবার) সকালে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো.আরশাদ উল্লাহ'র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক,দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের চৌধুরী,উপজেলা সমবায় কর্মকর্তা আবু মোহাম্মদ হাবিবুল্লাহ,ডা.সজীব দেব নাথ,ফরিদুল ইসলাম চৌধুরী,সাংবাদিক খালেদ রায়হান,এস আই ইখতিয়ার হোসেন,এনজিও প্রতিনিধি শাহাদাত হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক ইয়াকুব নবী,সাংবাদিক কমরুদ্দীন,জাহেদুল ইসলাম জাহিসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,এনজিও প্রতিনিধি,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন,আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদের আলোকে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২ উদযাপন করা হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব। এই স্লোগানকে সামনে রেখে সাড়া দেশের ন্যায় চন্দনাইশেও এই দিবসটি পালিত হচ্ছে। দুর্নীতি দমন করতে হলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। আমরা চেষ্টা করছি জনগণকে সম্পৃক্ত করতে। সরকার দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে অনেক কার্যক্রম হাতে নিয়েছে এবং তা বাস্তবায় করে যাচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে এ কাজ সরকারের একার নয়,এ কাজ আমাদের সকলের। তাই এ কাজে আমাদের সকলেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান