সেরা কর্মকর্তার সম্মাননা পেল ত্রিশালের ছয় কর্মকর্তা
উপজেলায় সেরা কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ছয় কর্মকর্তা। আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে এ সম্মাননা প্রদান করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে স্থানীয় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘দূর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ শ্লোগানকে সামনে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সততা, ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় সেরা প্রশাসক হিসেবে উপজেলার নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাজমুর রওশন সুমেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মোশারফ হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর মোঃ দেলোয়ার হোসেনকেও সততার সাথে দায়িত্ব পালন করায় সম্মাননা প্রদান করে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত