ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

বেগম রোকেয়া দিবসে নেত্রকোনার পাঁচ জয়িতা


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ৯-১২-২০২২ বিকাল ৬:১৩
সমাজ উন্নয়নে অসামান্য অবদান, নিজের অদম্য ইচ্ছাকে সম্বল আর চরম প্রতিকুলতাকে জয় এবং নারী উন্নয়ন ও ক্ষমতায়ন প্রভৃতি ক্ষেত্রে অবদানের জন্য নেত্রকোনায় পাঁচ নারীকে ‘জয়িতা’ পুরস্কার প্রদান করা হয়েছে। ৯ ডিসেম্বর নেত্রকোনা মুক্ত দিবস, বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস একদিনে এই তিন দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে পৌরশহরে মোক্তারপাড়াস্থ পাবলিক হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ‘জয়িতা’দের হাতে পুুরস্কার প্রদান করা হয়।
 
শুক্রবার বেলা ১২টার দিকে পৌরশহরের মোক্তারপাড়াস্থ পাবলিক হলে তাদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা মো. আশরফ আলী খান খসরু এমপি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।জেলায় পাঁচ ক্যাটাগরীতে জয়িতারা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী সারা নওসিন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী আফরোজা বেগম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী কামরুন নাহার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী শিল্পী ভট্টাচার্য্য ও সফল জননী নারী মোছা. নূরজাহান খানম। 
 
এছাড়া এ অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামন্য অবদানের রাখায় হোসনে আরা বেগম ও সফল জননী নূরজাহানকে সদর উপজেলা পর্যায়ে দুজনকে ‘জয়িতা’ হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে।আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নূরুল আমিন, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা আ.লীগের সভাপতি এ্যাডভোকেট আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামছুর রহমান প্রমুখ। সরকারি, বেসরকারি, সমাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতি পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

এমএসএম / এমএসএম

শান্তিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

কালিহাতীতে ৩৪০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

কোটি টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ থেকে ছাত্রদলে ‘ফেন্সি মাহাবুব’, ১৯ দিনেই অব্যাহতি

​রাণীনগরে লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল জব্দ,দুই ব্যবসায়ীর অর্থদণ্ড

কুড়িগ্রামে যুবশক্তির নবগঠিত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগে বাগান ম্যানেজারের বিরুদ্ধে মামলা

টানা বৃষ্টিতে বারহাট্টার জনদুর্ভোগ চরমে

চট্টগ্রাম বিভাগে বন্যা : প্রাণহানি বেড়ে ৫০, ক্ষতিগ্রস্ত ৮০ হাজার বসতবাড়ি

নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

সরকার নির্ধারিত দামের বেশি মূল্যে সার বিক্রি, ভাউচার না দেওয়ায় ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, চার উপজেলায় পানিবন্দি ৮ লাখ মানুষ

মানববন্ধনের পর ইসলামপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ড

বিলাইছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা