ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ইবিতে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ১০-১২-২০২২ দুপুর ৩:৪৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২২ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১০ ডিসেম্বর) র‌্যালি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ এ র‌্যালির আয়োজন করে।

বেলা সোয়া ১১ টার দিকে র‌্যালিটি মীর মশাররফ হোসেন ভবন থেকে শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যাল চত্বরে সমবেত হয়। সেখানে দিবসটি উপলক্ষে মুক্তির প্রতীক পায়রা উড়ানো হয়।

মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যাল চত্বরে র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে মানুষ হতে আসে। আচার-ব্যবহার কথাবার্তা ইত্যাদির মাধ্যমে তাদের দ্বারা কখনো যেন কেউ আঘাত না পায়, মানুষের অধিকারের প্রতি যেন সম্মান প্রদর্শন করে। মানুষ হিসেবে তারা যেন পাঠ সমাপ্ত করে বেরিয়ে যেতে পারে। তিনি বলেন, আমরা একে অপরকে সহযোগিতা করব, মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখব, এই হোক আজকের দিনে আমাদের প্রত্যয়।

বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আর শ্রেষ্ঠ অধিকার হলো মানবাধিকার। আমরা চাই, সারা বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক।

আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সাহিদা আখতারের সভাপতিত্বে ও সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রক্টর প্রফেসর ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন ও সহকারী অধ্যাপক বিলাসী সাহা।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে