উত্তরায় মহাসড়কের পাশে আ.লীগের অবস্থান
বিএনপির গণসমাবেশকে ঘিরে গতকাল শুক্রবার থেকে ঢাকার অন্যতম প্রবেশমুখ উত্তরার আব্দুল্লাহপুরে সড়কের পাশে অবস্থান ও শান্তি সমাবেশ করছেন বৃহত্তর উত্তরা আওয়ামী লীগের প্রায় হাজারো নেতাকর্মীরা।
সকাল থেকেই উত্তরা আব্দুল্লাপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পুলিশ চেকপোস্টের পাশে মঞ্চ বানিয়ে অবস্থান নেয় তারা। এতে নেতৃত্বে দেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান। এসময় সমাবেশস্থল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় অবস্থান লক্ষ্য করা গেছে। বিক্ষোভে আসা একাধিক নেতাকর্মীর সাথে কথা হলে জানান, ঢাকা-১৮ আসনের সাংসদ আলহাজ্ব হাবিব হাসানের নির্দেশনায় তারা এই অবস্থান কর্মসূচি শান্তি সমাবেশ করছেন।
তুরাগ থানা আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি ও ডিএনসিসি ৫৩নং ওয়ার্ড কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন বলেন, বিএনপি-জামায়াত সহিংসতা রোধে আমাদের মহাসড়কের পাশে অবস্থান করছি। বিএনপি সমাবেশের নামে দেশকে অশান্ত করার যে চক্রান্ত করছে তা কখনো এদেশে বাস্তবায়ন করতে দেয়া হবে না।
তুরাগ থানা আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, বিএনপি সমাবেশের নামে দেশজুড়ে যে সন্ত্রাসী তান্ডব চালাচ্ছে এবং দেশেকে ধ্বংস করতে যে সন্ত্রাসী-উগ্র কর্মকান্ড করছে এরই প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ও ঢাকা-১৮ আসনের অভিভাবক আলহজ্ব মোহাম্মদ হাবিব হাসানের নেতৃত্বে এই বিক্ষোভ ও মহাসড়কের পাশে অবস্থান। তিনি বলেন, দেশের সাধারণ মানুষের কল্যাণে আমরা মাঠে আছি। বিএনপির সন্ত্রাসীদের প্রতিহত না করা পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।
উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের নেতা আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা নির্দেশে ও ঢাকা-১৮ আসনের সাংসদ আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসানের নেতৃত্বে বিক্ষোভ এবং সহাসড়কের পাশে অবস্থান করছি। তিনি জানান, বিএনপি জামায়াত যেন কোন ধরণের নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য তাদের এই কর্মসূচি।
এছাড়াও শান্তিসমাবেশে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগসহ উত্তরার সাত থানার আওয়ামী লীগ নেতাকর্মীরা অংশ নেন।
এমএসএম / এমএসএম
আদাবরে বিএনপি নেতা বাদশা হত্যা: দ্রুত বিচারের দাবিতে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল
মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে নিয়ে এক টেবিলে দুপুরের খাবার খেলেন জিকে শামীম
ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস
আনসারের তৎপরতায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দালাল আটক
ন্যায্য বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী পরিবার: প্রতিকার না পেলে আত্মহত্যার হুমকি
হেফাজতের উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের মানববন্ধন ও মিছিল
উত্তরখানে ডিএনসিসির প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপির ওপর হামলার অভিযোগ
স্ত্রী-শাশুড়িকে খুন করে কলাবাগান থানায় হাজির হলেন যুবক
কারিগরি শিক্ষায় অবহেলা দূর ও ১০ দফা দাবিতে সংবাদ সম্মেলন
দ্রুত মৌখিক পরীক্ষার দাবিতে প্রেস ক্লাবে ১৮তম এনটিআরসিএ উত্তীর্ণদের মানববন্ধন
পশ্চিম জোনের আনসার সদস্যদের তৎপরতায় মোটরসাইকেল চোর আটক
বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে হারিয়ে যাওয়া শিশুকে উদ্ধার