ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন ওসি সঞ্জয় চক্রবর্তী


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১০-১২-২০২২ বিকাল ৫:২৪

ওসি হিসেবে যোগদানের দুই মাসেই জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন কমলগঞ্জ থানার সঞ্জয় চক্রবর্তী। ইতোমধ্যে নিজের কর্মদক্ষতা ও বিভিন্ন ভালো কাজ করে সঞ্চয় চক্রবর্তী প্রশংসিত হয়েছেন সর্বমহলে। ওসি হিসেবে কমলগঞ্জ থানায় যোগদানের পর থেকেই কমে গেছে দালালদের দৌরাত্ম্য।

সেবা প্রার্থীরা দালাল ছাড়াই নির্দ্বিধায় থানায় আসা-যাওয়া করতে পারছেন। জিডি করতেও এখন আর টাকা লাগছে না থানায়। নারী-পুরুষ সবাই অনুমতি ছাড়াই প্রবেশ করছেন ওসির রুমে। মাদক আর চুরি-ছিনতাই থেকে গোটা থানা এলাকা এখন অনেকটাই অপরাধমুক্ত। চলতি বছরের ১৮ অক্টোবর কমলগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দেন সঞ্জয় চক্রবর্তী।

তার যোগদানের পরই যেন রাতারাতি পাল্টে গেছে কমলগঞ্জ থানার দৃশ্যপট। থানার ভেতরে বাইরে পরিবর্তন লক্ষণীয়। থানার সৌন্দর্য্য আগের চেয়ে অনেক সুন্দর করে তোলেছেন তিনি। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আদাঔর গ্রামের বাসিন্দা সঞ্জয় চক্রবর্তী এর আগে জুড়ি থানার অফিসার ইনচার্জ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। আলাপকালে কমলগঞ্জ পৌর এলাকার বাসিন্দা সাজু মিয়া, কয়ছর আহমেদ, নাদিম মিয়া বলেন, ‘কমলগঞ্জ থানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এত সুন্দর কর্মযজ্ঞ কখনো দেখিনি। থানার বর্তমান কাজ দেখে মনটা ভরে যায়। পুলিশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বেড়ে যায়।’

আলীনগরের বাসিন্দা আকাশ আহমেদ বলেন, ‘জনপ্রত্যাশা পূরণে এ ওসির ভূমিকা প্রশংসনীয়। আগে থানার ভেতরে ঢুকতে অনুমতি নিতে হতো। সবাই এখন জনগনের সঙ্গে ভালো ব্যবহার করে।’

কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, ‘কমলগঞ্জে এসেই সমস্যার মূলে হাত দিয়েছি। এক্ষেত্রে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার নির্দেশনা তাকে অনুপ্রাণিত করেছে। তার দিকনির্দেশনাগুলো যথাযথ মেনে চলার চেষ্টা করেছি। থানায় আসা সেবা প্রার্থীদের সব ধরনের সহযোগিতার জন্য থানার সকল অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে। যতদিন এই থানায় আছি জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাব। কোনো অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না।’

সুজন / সুজন

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ