বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর সন্ধায় রাজশাহী মহানগরীর শিরোইল দোশর মন্ডলের মোড়ে অবস্থিত জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক আসগর আলী সাগরের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় সভাপতি মো: নুরে ইসলাম মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির সহ-সভাপতি মাসুদ পারভেজ চৌধুরী,দপ্তর সম্পাদক সুরুজ আলী।
সভায় ১৬ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ। বিকেল ৫টার সময় বিভাগীয় ও জেলা কমিটির আয়োজনে কার্যালায়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও ১৮ ডিসেম্বর রাজশাহী মুক্ত দিবস উদযাপন উপলক্ষে সকাল ১০টার সময় শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ। ১০টা ৩০মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্রগুলোতে বৃক্ষ রোপন কর্মসুচি ও বিকেল ৫টার সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয় এ সভায়।
এ সময় সভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক নাঈম হোসেন, সহ-দপ্তর সম্পাদক গোলাম রসুল রনক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাজনুভা তাজরিন অভি,জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া খাতুন প্রমুখ । সভায় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় ও জেলা কমিটির স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান