ঢাকা রবিবার, ১ নভেম্বর, ২০২৬

গাবতলীতে ৬ হাজার টন ধারণক্ষমতার সার গুদাম উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-১১-২০২৬ বিকাল ৬:৪৯

রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নবনির্মিত ৬ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন প্রি-ফেব্রিকেটেড স্টিল (পিএফজি) সার গুদামের উদ্বোধন করেছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রোববার (১ নভেম্বর) গাবতলীতে বিএডিসি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ গুদামের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, কৃষকের কাছে যথাসময়ে সার পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত। শুধু গুদামে সার মজুদ রাখলেই হবে না, কৃষকের প্রকৃত চাহিদা নিরূপণ করে প্রয়োজন অনুযায়ী সার সরবরাহ নিশ্চিত করতে হবে। ফসল উৎপাদনের গুরুত্বপূর্ণ সময়ে কৃষক সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ না পেলে দেশের সামগ্রিক কৃষি উৎপাদন ব্যাহত হবে।
তিনি বলেন, কৃষি খাতের উন্নয়নে বিএডিসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠানটির কার্যক্রমের ফলে কৃষকরা সঠিক সময়ে ন্যায্যমূল্যে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ পাওয়ার সুযোগ পাচ্ছেন। এ ধারাবাহিকতা আরও জোরদার করতে সার মজুদ থেকে শুরু করে পরিবহন ও কৃষক পর্যায়ে বিতরণ পর্যন্ত প্রতিটি ধাপে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে।
মন্ত্রী আরও বলেন, গুদামে মজুদ করা সারের নিয়মিত মনিটরিং করতে হবে। একই সঙ্গে সার মজুদ, পরিবহন ও বিতরণ ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন পদ্ধতি চালু করতে হবে, যাতে সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হয়। কৃষকের প্রকৃত চাহিদার ভিত্তিতে আগাম পরিকল্পনা গ্রহণ করতে হবে। কোনোভাবেই কৃত্রিম সার সংকট তৈরি করা যাবে না।
তিনি জানান, গুদামের ধারণক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় নতুন করে সার গুদাম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী বলেন, কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। বর্তমান সরকার কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কৃষকের স্বার্থে যথাসময়ে সার সরবরাহের পাশাপাশি খাল-নালা পুনঃখনন, বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সার, বীজসহ অন্যান্য কৃষি উপকরণ যথাসময়ে কৃষকের কাছে পৌঁছে দিয়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে।
বিএডিসির চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিসচিব মো. সেলিম খান। এ ছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিএডিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সার ডিলাররা উপস্থিত ছিলেন।

aliul / aliul

গাবতলীতে ৬ হাজার টন ধারণক্ষমতার সার গুদাম উদ্বোধন

ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রার ৭০ শিক্ষার্থীকে হাফেজে কুরআন পাগড়ি প্রদান

তুরস্কে কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় হাফেজ নাজিরকে জামায়াত আমিরের সংবর্ধনা

মুগদা মেডিকেলে ড্যাবের মতবিনিময় ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ডেঙ্গু প্রতিরোধে মুগদা মেডিকেলে ড্যাবের পরিচ্ছন্নতা অভিযান

নিয়োগের নামে প্রতারণার ফাঁদ! ভুয়া Google Form নিয়ে বিমানের সতর্কতা

মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক

জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি

বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা

মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর

যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি

বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা

২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬