ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের ঘরের সুফল পাচ্ছে ভূমিহীনরা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৪-৭-২০২১ বিকাল ৭:৬
স্বামীহারা সুলেখা রানী বিশ্বাসের ছিলনা নিজস্ব থাকার ঘর। স্বামী মারা যাওয়ার পর দুই সন্তানসহ নিজের মাথা গোঁজার ঠাঁই নিয়ে সব সময় দুশ্চিন্তায় ছিলেন তিনি। যেখানে দু'মুঠো ভাত খাওয়াই দুঃসাধ্য সেখানে পাকা ঘর দুঃস্বপ্নই ছিল তার জীবনে। সুলেখার মত উপজেলার অনেকেরই ছিল না মাথা গোঁজার ঠাঁই। জমিই যেখানে ছিল না, সেখানে পাকা ঘর ছিল তাদের কাছে স্বপ্নের মতো।
 
অবশেষে মুজিববর্ষে আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার হিসেবে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ১৭৬ জন ভূমিহীন অসহায় ও হতদরিদ্র মানুষের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। 
 
অসহায় ও হতদরিদ্রদের জন্য এসব ঘর স্বপ্নের মত। প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন পাকা ঘর উপহার পেয়ে আবেগাপ্লুত ও উচ্ছ্বসিত হয়েছেন এসব পরিবারের মানুষেরা। ইটের তৈরি পাকা ঘর ও চালে রঙিন টিন যেন দূর থেকে স্বপ্নের এক নীড়ের প্রতিচ্ছবি। দীর্ঘদিন যাদের থাকার ছিলনা কোন নিজস্ব ঘর, তারা এসব ঘর পেয়ে সত্যিই আনন্দিত।
 
স্বপ্নের ঘর পাওয়া রিতা রানী বিশ্বাসের স্বামী মানসিক রোগী হওয়ার কারণে ছিল না তেমন কোনো আয় রোজগার। স্বামীর আয় রোজগার না থাকায় রিতা বিশ্বাসের বেতের কুটির শিল্পের কাজেই কোনমতে চলত সংসার। নিজের পরিবারের অসহায়ত্বের এই করুণ সময়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর পেয়ে রিতা বিশ্বাস দারুণ খুশি। রিতা বিশ্বাস বলেন, তেমন আয় না থাকায় কোনমতে চলছিল সংসার। এখন প্রধানমন্ত্রীর ঘর পেয়ে আমার পরিবারের মাথা গোঁজার ঠাঁই হয়েছে। 
 
প্রধানমন্ত্রীর স্বপ্নের ঘর পাওয়া সুলেখা বলেন, স্বামী মারা যাওয়ার পর আমার দুচোখে ছিল শুধুই দুঃস্বপ্নের ছাপ। এখন প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছেন। স্বপ্নেও ভাবি নি পাকা ঘর পাবো। প্রধানমন্ত্রীর স্বপ্নের ঘর পেয়ে এখন মরার আগে শান্তিতে বাঁচতে পারব।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, উপজেলায় আশ্রায়ন প্রকল্প-২ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দ্বিতীয় পর্যায়ে ১৬৯টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। প্রতিটি ঘরে ব্যয় হয়েছেন ১ লাখ ৯০ হাজার টাকা। মোট ব্যয় হয়েছে ৩ কোটি ২১ লক্ষ ১০ হাজার টাকা। প্রথম পর্যায়ে এ উপজেলায় ৭ টি ভূমিহীন পরিবার পেয়েছে প্রধানমন্ত্রীর উপহার ঘর। দ্বিতীয় পর্যায়ে  উপজেলার ইউনিয়ন গুলোর মধ্যে জায়ফরনগর ৭ টি, পশ্চিমজুড়ী ৫৩ টি, পূর্বজুড়ী ৬৩ টি, গোয়ালবাড়ী ৪৬ টি সহ মোট ১৬৯ টি ভূমিহীন পরিবার পাচ্ছে এই ঘর।
 
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রতিটি ঘরে দুইটি বেডরুম, একটি বাথরুম, একটি রান্নাঘর সহ পানি ও বিদ্যুতের সুবিধা রয়েছে। উপজেলায় আশ্রায়ন প্রকল্প-২ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের  আওতায় দ্বিতীয় পর্যায়ে ১৬৯টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। 
 
উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন,  আশ্রয়নের অধিকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জুড়ী উপজেলার ১৭৬ জন অসহায় ও হতদরিদ্র মানুষের স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এ মহৎ উদ্যোগে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। জুড়ীতে যোগদানের পর থেকে ভূমিহীনদের জন্য নির্মিত এসব ঘরের টেকশই নির্মাণে নিয়মিত পর্যবেক্ষণ করছি।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী