ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসকের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়
ঠাকুরগাঁওয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে পশুর কাঁচা চামড়া নিয়ে জেলা প্রশাসনের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৪ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন- জেলা প্রশাসনের এক্সিজিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার, ঠাকুরগাঁও কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ইউনুস আলী, যুগ্ম-আহ্বায়ক (সাবেক ইউপি চেয়ারম্যান) সুলতান আলম, সদস্য আশরাফুল ইসলাম, মাজেদুর রহমান, আ. আউয়াল, আনারুল ইসলাম, বাবুল হোসেন প্রমুখ। এ সময় সংগঠনের বিভিন্ন সদস্য ও জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান জানান, এ বছর স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কোরবানির হাট বসবে। ব্যবাসায়ীরা যাতে করে কাঁচা চামড়া কিনতে পারেন এবং জেলার বাইরে থেকে যারা চামড়া কেনার কাজে যারা আসবেন তারা যাতে কোনো প্রকার বাধা বা হয়রানির শিকার না হন সেদিকে খেয়াল রাখা হবে। এছাড়াও পৌরসভাকে কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য জানানো হয়েছে। করোনা পরিস্থিতি খারাপ থাকায় সবাইকে মাস্ক পরিধান করে ঘরে থাকার জন্য অনুরোধ জানান তিনি।
এমএসএম / জামান
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
Link Copied