ইবিতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২২-২০২৩ বাস্তবায়নের অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের ৩য় তলার সভাকক্ষে সকাল ১০ টায় কর্মশালাটি শুরু হয়।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দায়িত্বপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বলেন, কম্পিউটার ও ইন্টারনেট ব্রাউজিংয়ের প্রাথমিক জ্ঞান না থাকলে কাজ সম্পাদনে নির্ভরতা ও বিলম্বের জন্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমের গতি বাঁধাগ্রস্থ হবে। অবাধ তথ্যপ্রবাহের এ যুগে আমরা অনেক পিছিয়ে পড়বো। বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লব অতিক্রম করে ৫ম শিল্পবিপ্লবের দিকে অগ্রসর হচ্ছে। সকলকে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের জন্য আবারও আহ্বান জানিয়ে তিনি বলেন, তাতে দেশ, সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। তিনি আরও বলেন, একটি কাঠামোর মধ্যে সঠিক পথে এবং সঠিত গন্তব্যে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে হবে।
বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ২০০৯ সালে মহান জাতীয় সংসদে তথ্য অধিকার আইন পাশ হওয়ার পর তথ্যের অবাধ প্রবাহ এবং চাহিদামাত্র তথ্য দেয়ার ব্যাপারে বাধ্যবাধকতা রয়েছে।
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসান অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য রাখেন তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির সদস্য ও তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ইনচার্জ) ড. আমানুর রহমান। রিসোর্স পারসন ছিলেন কমিউনিকেশন এ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের খন্ডকালীন শিক্ষক ড. মোঃ অলিউর রহমান।সভাপতিত্ব করেন তথ্য অধিকার আইন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ শাহাদৎ হোসেন আজাদ।
তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক রাজিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবহন প্রশাসক প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. শেলীনা নাসরীন, আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান-উল-আম্বিয়া, প্রেস প্রশাসক ড. মোঃ সাজ্জাদ হোসেন, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, পরীক্ষা-নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কালাম আজাদ, চীফ মেডিক্যাল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোঃ সিরাজুল ইসলাম, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোঃ নওয়াব আলী, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মোঃ জাকির হোসেন, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মুন্সী সহিদ উদ্দীন মোঃ তারেক, ফোকাল পয়েন্ট (তথ্য অধিকার)কর্মকর্তা উপ-রেজিস্ট্রার (জনসংযোগ) সাহেদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন