ডাচ-বাংলার সাথে চুক্তি নবায়ন করলো কুবি প্রশাসন
বাংলাদেশের বেসরকারি ব্যাংক ডাচ-বাংলার সাথে চুক্তি নবায়ন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে দেড়টায় উপাচার্যের কার্যালয়ে এই চুক্তি সাক্ষরিত হয়।
নতুন চুক্তি মোতাবেক, বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের জন্য বিশ্ববিদ্যালয়কে ব্যাংক কর্তৃপক্ষ ২,৫০০ টাকা করে ভাড়া দিত যা নতুন চুক্তিতে বৃদ্ধি করে ১০,০০০ টাকা করা হয়েছে । এটি আগামী দশ বছর পর্যন্ত কার্যকর থাকবে এবং প্রতি তিনবছর পর পর ১০ শতাংশ হারে বৃদ্ধি পাবে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। এছাড়া
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ জাকির হোসেন, ডাচ-বাংলা ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন এবং সহকারী চ্যানেল অফিসার সঞ্জিত হালদার।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান বলেন, পূর্বের ধারাবাহিকতায় আমরা ডাচ-বাংলার সাথে চুক্তি নবায়ন করেছি। চুক্তিপত্র হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'এখানে অন্যন্য ব্যাংক বিভিন্নভাবে অর্থায়ন করতে চাচ্ছে। কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাথে ডাচ-বাংলা ব্যাংকের সম্পর্ক দীর্ঘদিনের। তাই আমি চাই ডাচ-বাংলা ব্যাংক আমার শিক্ষার্থীদেরকে মেধার ভিত্তিতে মিনিমাম ১০০ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করবে এবং শিক্ষার্থীদের সুবিধার জন্য একটি উপশাখা স্থাপন করে দিবে।'
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied