ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুর মাসুম হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার- ২


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ১২-১২-২০২২ রাত ৮:২৬

শরীয়তপুরের ডামুড্যায় মাসুম হত্যা মামলার প্রধান আসামী রাসেল ও তার সহযোগী শহীদুলকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

মাদারীপুর র‌্যাব ৮ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার কে. এম. শাইখ আকতার এর নেতৃত্বে রবিবার (১১ ডিসেম্বর) রাতে ঢাকার গুলশান ও মিরপুরে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ সোমবার বিকেলে মাদারীপুর র‌্যাব ৮ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার কে. এম. শাইখ আকতার।

তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর ডামুড্যার বিশাকুড়ি এলাকায় ৩/৪ জন মিলে মাদক সেবনকালে কথা কাটাকাটির একপর্যায়ে নিজেদের মধ্যে হাতাহাতি হয়। পরে অজ্ঞাতনামা ৩/৪ জন মিলে মোঃ আজিজুর রহমান ওরফে মাসুম কে শ্বাসরোধে পরিকল্পিতভাবে হত্যা করে। হত্যার পর লাশ বস্তায় ভরে পুকুরের মধ্যে ফেলে দেয়। ঘটনার দুইদিন পর বস্তাভর্তি লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মোঃ আজিজুর রহমান ওরফে মাসুমের স্ত্রী ফারজানা বাদী হয়ে ডামুড্যা থানায় হত্যা মামলা করেন। পুলিশ সন্দেহজনক মোঃ জাকির হোসেন রকি (৪০) নামের একজন কে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মতে বস্তাবন্দি আজিজুর রহমান ওরফে মাসুম হত্যা মামলার প্রধান আসামী বিশাকুড়ি এলাকার আবুল হোসেন দেওয়ানের ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে রাসেল (৪০) এবং তার সহযোগী মৃত খোরশেদ আলম তালুকদারের ছেলে শহিদুল ইসলাম (৪১) কে ঢাকা থেকে র‌্যাব ৮ গ্রেফতার করে।ৃ

সুজন / সুজন

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু