ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

শালিখায় মুক্তিযোদ্ধার অর্ধলক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৩-১২-২০২২ দুপুর ১২:৩

মাগুরার শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরার পরিচয় দিয়ে অভিনব কৌশলে বীর মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র বিশ্বাসের ৬২হাজার ২শত টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র।ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা নারায়ণ চন্দ্র বিশ্বাস আড়পাড়া ইউনিয়নের চুকিনগর গ্রামের মৃত সুবল বিশ্বাসের ছেলে ও আড়পাড়া ইউনিয়ন পরিষদের সাবেক দফাদার।কষ্টার্জিত অর্থ ফিরে পেতে এব্যাপারে শালিখা থানায় একটি সাধারণ ডায়েরি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।

পাশাপাশি প্রতারকচক্র চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।অভিযোগ সূত্রে জানা যায়,১০ ডিসেম্বর শনিবার ০১৯৯৯-৪৩১৬১০ নাম্বার থেকে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচয় দিয়ে বলেন,আপনি কি মুক্তিযোদ্ধা? আমি বলি হ্যাঁ।তিনি বলেন,আপনার নামে (নারায়ণ চন্দ্র বিশ্বাস)১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ২লক্ষ ৯৫হাজার টাকা এসেছে আপনি উক্ত টাকা পেতে চাইলে ভ্যাট বাবদ ৬২ হাজার ২শত টাকা পরিশোধ করুন।আমি বিষয়টি নিশ্চিত হতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় যায় এবং জানতে পারি তিনি ঢাকায় আছেন পরে।ওই প্রতারক চক্র ০১৯৫৯ -০৮৫৬২৯ নামক একটি নাম্বার দেয় এবং বলে এটি সোনালী ব্যাংক শালিখা শাখার ব্যবস্থাপকের নাম্বার আমি ওই নাম্বারে ফোন দিলে তিনি বলেন, আমি সোনালী ব্যাংকের ব্যবস্থাপক বলছি।পরে তিনি আমাকে বলেন,আজ তো শনিবার ব্যাংক বন্ধ এবং আপনি আমাকে ০১৯৫৯-০০৮৫৬২৯ এবং ০১৮২৫-৭৬০৪১২ নামে দুইটি নাম্বারে নগদ একাউন্টের মাধ্যমে টাকা পাঠাতে বলে। আমি দুইটি নাম্বারে প্রথমে ৩৪ হাজার এবং পরে ২৮ হাজার টাকা পাঠিয়ে দেয়।এ ব্যাপারে সোনালী ব্যাংক শালিখা শাখার ব্যবস্থাপক আলমগীর হাসানের সাথে কথা হলে তিনি বলেন, আমি এ সম্পর্কে কিছুই জানিনা। তবে পরে যখন বিষয়টি জানতে পারি তখন নারায়ণ চন্দ্র বিশ্বাস নামে ওই ভুক্তভোগীকে প্রতারকচক্র ধরতে পুলিশ ও প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেয়।এ ব্যাপারে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন,তিনি জরুরি একটি কাজে ঢাকায় ছিলেন।এ বিষয়ে তিনি কিছুই জানেন না।পাশাপাশি তিনি বলেন,আমার নাম বা পরিচয় ব্যবহার করে যদি কোন ব্যক্তি কারো কাছে অর্থ চাই তাহলে কোন ব্যক্তি/প্রতিষ্ঠান যদি আমাকে না জানিয়ে কোনো অর্থ পরিশোধ করে তাহলে তার দায়ভার তাকেই বহন করতে হবে।

এমএসএম / এমএসএম

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ

সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত

অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন

রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১

দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত

কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত

রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা

ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন

কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি

শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম