ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

তিতাসে তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার


তিতাস  প্রতিনিধি photo তিতাস প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১২-২০২২ দুপুর ১:৩৮

কুমিল্লার তিতাসে তিন সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার মজিদপুর ইউনিয়নের সাহাবৃদ্ধি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত তাসলিমা আক্তার (৩৪) সাহাবৃদ্ধি গ্রামের ছাদির মিয়ার ছেলে সেলিম মিয়ার (৪০) স্ত্রী।

সরেজমিনে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, সাহাবৃদ্ধি গ্রামের ছাদির মিয়ার ছেলে সেলিম ও একই গ্রামের সফিক মিয়ার মেয়ে তাসলিমা আক্তার দীর্ঘ ২০ বছর পূর্বে ভালোবেসে বিয়ে করে সংসারে আবদ্ধ হয়। তাদের সংসারে ৩টি পুত্র সন্তান রয়েছে। সংসারে আর্থিক অসচ্ছলতা থাকায় ডালপুরির দোকান চালাতো তাসলিমা। সেলিম মাদকসেবন করতো। তার স্ত্রী বাধা দিতো, আর এতেই দুজনের মাঝে ঝগড়াঝাটি লেগে যেতো।

নিহতের ছোট ছেলে রমজান বলে, “আমার আব্বুয়ে বাবা(ইয়াবা) খাইয়া আইয়া আমার আম্মুরে জ্বালাইতো, কালকে রাতে আব্বুয়ে বাবা ধরাইছে, আম্মু বাধা দেওয়ায় আব্বু আম্মুরে মারধর করছে, পরে আম্মু মানুষের কাছে বিছার দেওয়ার লাইগ্যা ঘরেত্বে বাইর অইয়া গেছে গা, আব্বুও বাইর অইয়া গেছে গা। পরে রাত ১টার দিকে ঘাডাত গিয়া দেহি গাছে মার লাশ ঝুইল্যা রইছে।”

সাহাবৃদ্ধি গ্রামের আবুল কাশেম বাবুল ভুইয়া জানান,  সেলিম ইয়াবা সেবন করতো, ইয়াবা সেবনকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। তার সাথে আরো অনেকে ইয়াবা সেবন করতো, সব মাদকসেবিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

মোস্তাক আহমেদ ভুঁইয়া মোস্তফা জানান, তাসলিমা এবং সেলিম দুজনেই অনেক কর্মঠ ছিলো। কিন্তু সেলিম ইয়াবার নেশায় আসক্ত হয়ে পড়ায় এ নিয়ে সংসারে ঝগড়াঝাটি লেগে থাকতো। মধ্যরাতে গাছ থেকে তাসলিমার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। অভিমানে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি।

ইউপি সদস্য আজহার খান বলেন, সেলিম মাদক সেবন করতো স্বীকার করে বলেন, সেলিমের সাথে যারা একসাথে ইয়াবা সেবন করতো, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান