ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

টার্মিনাল ছাড়া রাজধানীতে কোনো বাস কাউন্টার থাকবে না : মেয়র তাপস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১২-২০২২ দুপুর ৩:৫৩

২০২৩ সালের ১ এপ্রিল থেকে টার্মিনাল ছাড়া ঢাকা শহরের অভ্যন্তরে আর কোনো বাস কাউন্টার থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বুড়িগঙ্গা হলে বাস রুট র‍্যাশনালাইজেশনের ২৫তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

ফজলে নূর তাপস বলেন, আমাদের বাস টার্মিনাল আছে কিন্তু সঠিক ভাবে বাস্তবায়ন বা কার্যকারিতা নেই। আমরা এ বিষয়ে আরও কঠোর হতে চাই। এর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সায়দাবাদ বাস টার্মিনালটি সংস্কার কাজ চলছে। এর কাজ আগামী মার্চ মাসের মধ্যে শেষ হবে। 

এপ্রিল মাস থেকে চালু হবে এবং মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের সংস্কারের উদ্যোগ নেব। সব উদ্যোগ সম্পন্ন করে ২০২৩ সালের পহেলা এপ্রিল থেকে ঢাকা শহরের টার্মিনাল ব্যতীত আর কোথাও কোনো বাস কাউন্টার রাখতে দেব না। এছাড়াও সব সংশ্লিষ্টকে অবগত করতে চাই ঢাকা শহরে যত্রতত্র কোথাও বাস কাউন্টার রাখা হবে না।

উদাহরণ দিয়ে মেয়র বলে, আমরা দেখি জিগাতলা কলাবাগান ও খিলগাঁও কাউন্টার। আর যেখানে ইচ্ছা বাস কাউন্টার খুলে বসছে। কাউন্টারগুলো যানজটসহ অনেক সমস্যার সৃষ্টি করে।  

প্রীতি / প্রীতি

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি