ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নৌকা ফ্রন্ট গিয়ারে জয়ী হবে : মেয়র আতিক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১২-২০২২ দুপুর ৩:৫৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নৌকার কোনো ব্যাক গিয়ার নেই, যা আছে সেটা ফ্রন্ট গিয়ার। ফ্রন্ট গিয়ারে গিয়ে আওয়ামী লীগ জয়ী হবে।

এসময় তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়যুক্ত করার আহ্বান জানান। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মহানগর উত্তর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে আতিক এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, দেশে উন্নয়নের জোয়ার বইছে। শুধু ঢাকা নয়, প্রান্তিক এলাকায়ও উন্নয়ন পৌঁছে যাচ্ছে। উন্নত অনেক দেশের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

সমাবেশে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি বলেন, গণতন্ত্রের নামে যারা অরাজনৈতিক কার্যক্রম করে, তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না। তাদের নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।

পরশ বলেন, আপনাদের হাত রক্তে রঞ্জিত। আপনারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে পারবেন না।

সমাবেশের সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান। সঞ্চালনায় ছিলেন মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। এতে প্রধান অতিথি হিসবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদেরের বক্তব্য রাখার কথা রয়েছে। 

প্রীতি / প্রীতি

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি