ঢাকা বুধবার, ২৭ মে, ২০২৬

উলিপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মামলা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৩-১২-২০২২ দুপুর ৪:৩৬

কুড়িগ্রামের উলিপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কর্মকর্তা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতার বিরুদ্ধে থানায় মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে, সোমবার (১২ ডিসেম্বর) বিকালে উপজেলার থেতরাই ইউনিয়ন ভূমি অফিসে।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা ও তার নিকট আত্বিয় শাহ আলমসহ কয়েকজন ব্যক্তি সোমবার বিকালে ওই ইউনিয়নের ভূমি অফিসে আসেন। এরপর তারা সরকারি কাজে বাঁধা প্রদানসহ দায়িত্বরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিনকে অকথ্যা ভাষায় গালিগালাজ করেন ও এক পর্যায়ে মারধর করেন। এ সময় চেয়ারম্যানের লোকজন ভূমি কর্মকর্তার পকেটে থাকা ৩৩ হাজার টাকা চুরি করে নেন বলে অভিযোগে জানা গেছে। মারধরের এক পর্যায়ে ওই ভূমি কর্মকর্তা অসুস্থ্য হয়ে পড়লে অফিসের কর্মচারীসহ স্থানীয়রা এগিয়ে আসলে চেয়ারম্যানসহ তার লোকজন চলে যান। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল গিয়ে ওই কর্মকর্তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় ওই ভূমি কর্মকর্তা সোমবার রাতে থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা ও শাহ্ আলম মিয়ার বিরুদ্ধে থানায় মামলা করেন।

এ বিষয়ে থেতরাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা মুঠোফোনে জানান, ৬ মাস ধরে আমার বাড়ির খাজনার কাগজের জন্য ঘুরাচ্ছেন ওই কর্মকর্তা। আমার স্ত্রীর বড় ভাই শাহ আলম ওই কর্মকর্তার কাছে গেলে তিনি টালবাহনা করতে থাকেন। গতকাল  আমি সেখানে গেলে খাজনা বাবদ আমার কাছে ১৪ হাজার টাকা দাবী করেন। অথচ ২ হাজার টাকার রশিদ দিবেন। বাকী টাকা কিসের জন্য লাগবে জানতে চাইলে কথা কাটাকাটি হয় তার সাথে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জানান, ভূমি কর্মকর্তার অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। এ ঘটনায় আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কাজী মাহামুদুর রহমান বলেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা অফিসে দায়িত্ব পালন করাকালীন সময় তার উপর হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।

এমএসএম / এমএসএম

পুলিশ সুপার হাবীবুল্লাহ’র নেতৃত্বে প্রশাসনের মানবিক উদ্যোগে ফিরেছে স্বস্তি

জাল চুরি করতে গিয়ে বিএনপি নেতা আটক কিন্তু নেতা বলছে অন্য কথা

মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার

রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"

আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার

ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী

বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়

রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে

কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার - কুমিল্লায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

ঝিনাইদহে কথিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা'র চেয়ারম্যান মাহমুদুল হাসানের রিমান্ড মঞ্জুর