রাবিতে হাল্ট প্রাইজ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৬ষ্ঠ বারের মতো শুরু হতে যাচ্ছে বিজনেস আইডিয়া প্রতিযোগিতা হাল্ট প্রাইজ। আগামীকাল ১৪ ডিসেম্বর রেজিস্ট্রেশন শুরু হবে যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আজ ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাল্ট প্রাইজের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর আয়েশা আক্তার।
আয়েশা আক্তার সংবাদ সম্মেলনে জানান, ৪টি ধাপে হাল্ট প্রাইজ প্রতিযোগিতাটি আয়োজিত হয়ে থাকে। ধাপ গুলি হচ্ছে - ১. অন ক্যাম্পাস রাউন্ড, ২.রিজিওনাল সামিট, ৩. অ্যাক্কসিলারেটর, ৪. গ্লোবাল ফাইনাল। অন ক্যাম্পাস প্রোগ্রামে অংশগ্রহণকারী প্রত্যেকটি দল মোট চারটি ধাপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ধাপ গুলো হচ্ছে- ১.টীম ফরমেশন, ২. এবস্ট্রাকট সাবমিশন, ৩.এলোভেটর পীচ, ৪.ফাইনাল প্রেজেন্টেশন এবং প্রশ্নোত্তর পর্ব।
আয়েশা আরো জানান, অন ক্যাম্পাস প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারী দল গুলোর মধ্যে সেরা ৩০ টি দল সেমিফাইনাল রাউন্ডে এবং সেখান থেকে ৬টি দল ফাইনালে অংশগ্রহণের জন্য মনোনীত হবে। এই ৬ টি দলের মধ্যে সেরা ৩ টি দলকে চূড়ান্ত বিজয়ী হিসাবে মনোনীত করা হবে, সেরা ৩ দলের জন্য থাকবে আকর্ষনীয় পুরস্কার। অন ক্যাম্পাস রাউন্ডে বিজয়ী দলগুলো পরবর্তীতে রিজিওনাল সামিটে এবং সেখানে বিজয়ী দলটি সুযোগ পাবে গ্লোবাল সামিটে অংশগ্রহণ করার। গ্লোবাল সামিটে চূড়ান্ত বিজয়ী দলটি তাদের বিজনেস আইডিয়াটি বাস্তবায়ের জন্য পাবে এক মিলিয়ন মার্কিন ডলার।
দল গঠন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সকল শিক্ষার্থী উক্ত প্রতিযোগিতায় ৩-৫ জনের একটি দল গঠন করে অংশগ্রহন করতে পারবেন।
হাল্ট প্রাইজের উদ্দেশ্য:
প্রতি বছর আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিন ক্লিনটন এসডিজির সাথে সম্পর্কিত একটি চ্যালেঞ্জ নির্ধারণ করে থাকেন যাকে কেন্দ্র করে সারাবিশ্বের তরুণ প্রজন্ম তাদের নিজস্ব চিন্তাভাবনার আলোকে সমাধানমূলক বিভিন্ন ব্যাবসায়িক চিন্তাধারা উপস্থাপন করেন। খাদ্য নিরাপত্তা, পানি, শক্তি এবং শিক্ষা ইত্যাদি বিষয়জনিত সামাজিক সমস্যার সমাধান নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারে হাল্টের প্রধান উদ্দেশ্য হলো, "সামাজিক উদ্যোগের মাধ্যমে বিশ্বকে পরিবর্তন করা"।
উল্লেখ্য, ২০১০ সালে বাল্টিল হাল্ট কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল হাল্ট প্রাইজ ফাউন্ডেশন। বাল্টিল হাল্ট এর নামানুসারে এই প্রতিযোগিতার নামকরন করা হয় "হাল্ট প্রাইজ"। হাল্ট প্রাইজ একটি বার্ষিক বিজনেস আইডিয়া প্রতিযোগিতা। যেখানে বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করে, তা সমাধানের লক্ষ্যে টেকসই বিজনেস আইডিয়া প্রদানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজ এর ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে থাকে। প্রতি বছর বিশ্বের প্রায় ১২১ টি দেশে ৩০০০ এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানে হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল,এডুকেশন ফাস্ট এবং ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ এর অংশীদারিত্বে এই "হাল্ট প্রাইজ” প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।
প্রীতি / প্রীতি
পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?
টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ
ন্যাচার ইনডেক্স র্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি
ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প
ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী
ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি
পোষা প্রাণী পালনে কেন আগ্রহী হচ্ছে নতুন প্রজন্ম?
সহকারী অধ্যাপক আমির হোসেন ডিআইইউ'র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত
পবিপ্রবির উপ-উপাচার্য হেমায়েত জাহানকে ‘অবাঞ্ছিত’ ঘোষনা করে মানববন্ধন
গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম পরিদর্শন
টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি
শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ -ইবি ভিসি