ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে একাদশে ভর্তি আবেদনের অভিযোগ! 


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ১৩-১২-২০২২ বিকাল ৬:৪৯
পটুয়াখালীর দুমকিতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ইচ্ছার বিরুদ্ধে একাদশ শ্রেণিতে ভর্তির লক্ষ্যে অনলাইন আবেদনের অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার বিরুদ্ধে।

কৌশলে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর সংগ্রহ করে শিক্ষার্থীদের না জানিয়ে আবেদন করে রেখেছেন উপজেলার সালামপুর আমিনিয়া আলিম মাদরাসা কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েছে অনেক শিক্ষার্থী। পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারে নি বলে মানসিকভাবে ভেঙে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা।

জানা যায়, উপজেলার চরগরবদী আঃ গনি সিকদার দাখিল বালিকা মাদরাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় পাস করেছে তানজিলা আক্তার, সুমাইয়া আক্তার ও তামিম আফসানা এবং চরগরবদী ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে মোঃ রাকিবুল ইসলাম। তারা সকলে ভর্তি হতে ইচ্ছুক উপজেলার বশিরিয়া দারুচ্ছুন্নাত আলিম মাদরাসায়। সে লক্ষে ভর্তি সংক্রান্ত সকল কাগজপত্র ওই মাদ্রাসায় জমা দেয়। কিন্তু তাদের অজান্তে দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে কৌশলে রোল নং ও রেজিষ্ট্রেশন নম্বর সংগ্রহ করে  ও তাদের ইচ্ছার বিরুদ্ধে গত ৭ ডিসেম্বর দিবাগত রাত ১২ টার পরে আবেদন করে উক্ত মাদ্রাসাকে ১ম পছন্দের তালিকা দিয়ে ভর্তি আবেদন করে রেখেছেন ওই মাদ্রাসার ভর্তি কমিটি। এভাবে আরও বিভিন্ন শিক্ষার্থীদের হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

তানজিলা নামের ভুক্তভোগী শিক্ষার্থীর মা মাহিনুর বেগম অভিযোগ করে বলেন, আমার  মেয়েকে আমি দূরের ও বেলংগরের পথের সালামপুর  মাদ্রাসায় দিব না। আমি কি প্রত্যেক দিন ওর সাথে যেতে পারবো? পথে একটা সমস্যা হলে সে দায় কে নেবে? বশিরিয়া মাদ্রাসা আমাদের বাড়ি থেকে যাতায়াতে ভালো।

সালামপুর আমিনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. অলিউর রহমান বলেন, চরগরবদী জোনে শরীরচর্চা শিক্ষক জাহাঙ্গীরসহ আরও দুইজন শিক্ষককে নিয়ে দায়িত্ব দিয়েছি। যদি শিক্ষার্থীরা আমাদের এখানে ভর্তি হতে না চায় তবে তাদের রিলিজ দিয়ে দেব।

কিন্তু ওই মাদ্রাসার শরীরচর্চা শিক্ষক জাহাঙ্গীর হোসেনকে জিজ্ঞেস করলে কোন সদুত্তোর দিতে পারেন নি। পরে একাধিক বার  কল করলে আর ধরেন নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড উপ-রেজিস্ট্রার(কমন) তৈয়ব হোসেন সরকার বলেন, শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে আবেদন করা অনভিপ্রেত ও ভর্তি নীতিমালার পরিপন্থী। শিক্ষার্থীরা বোর্ড আবেদন করুক এবং তাদেরকে নিকটতস্থ থানায় জিডি করতে বলেন। 

সুজন / সুজন

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ