চন্দনাইশে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন
চন্দনাইশে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ (১৪ ডিসেম্বর) বুধবার সকালে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো.নজরুল ইসলাম চৌধুরী এ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাছরীন আক্তারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী,ভাইচ চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী,পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার জাপর আলী হিরু।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ স্মৃতি রানী সরকার। চন্দনাইশ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী,পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধরীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ,চন্দনাইশ উপজেলার বিভিন্ন কৃষি কর্মকর্তাবৃন্দ ও প্রণোদনাপ্রাপ্ত কৃষকগণ উপস্থিত ছিলেন। ২০২২-২৩ অর্থবছরের আওতায় আমন মৌসুমে ২০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে চন্দনাইশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে বিনামূল্যে আমনধানের ভিত্তিবীজ ও সার বিতরণ করা হয়।
প্রীতি / প্রীতি
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান