ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দর্শনায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ১:৩০

শহিদের রক্তের লাল রঙে রঞ্জিত এই আমাদের দেশ, তাদের মিলিত ত্যাগের গৌরব হবেনা কখনো শেষ... এই প্রতিপাদ্য বুকে ধারণ করে দর্শনায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালিত হয়েছে। ১৪ ডিসেম্বর বেলা ১০ ঘটিকার সময় দর্শনা সরকারী কলেজের আয়োজনে কলেজ ক্যাম্পাস এই দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে দর্শনা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড.মোঃ মফিজুর রহমান এর সভাপতিত্বে আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাহাফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশারফ হোসেন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এএসএম জাকারিয়া আলম, দামুড়হুদা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা রুস্তম আলী, দর্শনা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ুন কবীর প্রমুখ। এসময় দর্শনা সরকারি কলেজের সকল শিক্ষকবৃন্দ সহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন