ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শত ষড়যন্ত্রেও দেশ এগিয়ে যাচ্ছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ১:৪৪

শত ষড়যন্ত্র আর প্রতিকূল অবস্থাকে কাটিয়েও বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলে মন্তব‌্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, প্রযুক্তিসহ সর্বক্ষেত্রে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। এত কিছুর পরও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বন্ধ হচ্ছে না। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলেছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

এসময় উপাচার্য বলেন, মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনেও বাংলাদেশ স্বাধীন হবার ঠিক আগে পাকিস্তানি হানাদার বাহিনী, দেশীয় রাজাকার, আলবদর বাহিনী ১৪ ডিসেম্বর বাংলাদেশের সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। 

শারফুদ্দিন আহমেদ বলেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ থেকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সবাইকে কাজ করে যেতে হবে। বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে। সকালের কর্মসূচির মধ্যে ছিল ৬টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাচ ধারণ, সাড়ে ৭টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও ৯টায় বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন। 

এসব কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বণিকসহ অনেকে। 

প্রীতি / প্রীতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে