নানা আয়োজনে ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল, মোমবাতি প্রজ্জ্বলন, শোকর্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে পবিত্র কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে বুধবার (১৪ ডিসেম্বর) রাত ১২টা ০১ মিনিটে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল ও শহিদ স্মৃতিসৌধের বেদিতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এরপর সকাল ১০টায় প্রশাসন ভবনের সামনে ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং কালো পতাকা উত্তোলন করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান তাঁদের সাথে ছিলেন। একই সময়ে হলসমূহে অনুরূপভাবে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।
পতাকা উত্তোলনপর্ব শেষে সকাল ১০টা ১৫মিনিটে প্রশাসন ভবন চত্বর থেকে শোকর্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধে সমবেত হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম আলী হাসান তাঁর সঙ্গে ছিলেন। এরপর একে একে বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, জিয়া পরিষদ, কর্মকর্তা সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, সহায়ক কর্মকর্তা সমিতি, শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, সাংবাদিক সমিতি, প্রেসক্লাব, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন আবাসিক হল ও বিভাগসমূহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন