ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

যাত্রাবাড়ীতে যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ২:৮

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজীরগাঁও এলাকায় ৪ লক্ষ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে স্বামী হুমায়ূন মল্লিক(২৮)। মঙ্গলবার ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৭:৩০ ঘটিকার সময় সুমাইয়া (১৭) এর মৃতদেহ টি উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানার পুলিশ। দৈনিক সকালের সময় কে বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার এসআই মহসিন।

নিহত সুমাইয়া মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বার্তা গ্রামের প্রবাসী নুরুল ইসলাম স্বপনের কন্যা। নিহত সুমাইয়ার মায়ের নাম আফরোজা বেগম। নুরুল ইসলাম স্বপন কুয়েত প্রবাসী। নিহতের মা আফরোজা বেগম দৈনিক সকালের সময় কে বলেন, গত চার মাস পূর্বে বরিশালের ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মধ্যজোর খালি গ্রামের নজরুল মল্লিকের ছেলে হুমায়ুন মল্লিকের সাথে প্রেমের সম্পর্ক হয় পরিবারের অমতে বিবাহ হয়। তারা কাজীরগাঁও ভাড়া বাসায় বসবাস করতেন।

 বিবাহের পর থেকেই স্বামী হুমায়ুন মল্লিক ৪ লক্ষ টাকা যৌতুক চেয়ে আসছিলেন সুমাইয়ার পরিবারের কাছে। নানা সময়ে যৌতুকের দাবিতে সুমাইয়াকে বিভিন্ন সময় মারধর করত স্বামী হুমায়ুন মল্লিক। সুমাইয়ার মামি শাশুড়ি গত কয়েকদিন যাবত সুমাইয়ার পরিবারের লোকজনের কাছে এসে ৪ লক্ষ টাকা যৌতুকের জন্য বারবার দেন দরবার করতে থাকে। সুমাইয়া কে যৌতুক না পাওয়ায় কয়েক দিন অমানবিক নির্যাতন করে আসছে  ঠিকমত খাবার দিত না পাসন্ড স্বামী। সোমবার সকালে সুমাইয়াকে মারধর করে দাবীকৃত যৌতুকের টাকা আনতে তার মায়ের কাছে পাঠায় ঘাতক স্বামী। গতকাল সকালে মায়ের বাসায় এসে সুমাইয়া যৌতুকের টাকার জন্য কান্নাকাটি করে। তার মা কুয়েত তার পিতার সাথে ফোনে আলাপ করে কিছু টাকা দিতে রাজি হয়। এতেও মন গলে নি পাসন্ড স্বামী হুমায়ুন মল্লিকের। যৌতুকের পুরো টাকা না পাওয়ার আশঙ্কা করে ক্ষিপ্ত হয়ে স্বামী হুমায়ুন মল্লিক নির্যাতন করে হত্যা করেছে তার স্ত্রী সুমাইয়াকে। এলাকা বাসীর জানান প্রায় সময়  সুমাইয়ার উপরনির্যাতনের ঘটনা ঘটত। ও স্থানীয় বাড়ির মালিকরাও নির্যাতনের বিষয়টি সংবাদ কর্মীদের নিশ্চিত করেছেন।

এমএসএম / প্রীতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে