ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শহীদ বুদ্ধিজীবী দিবসে ইবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ২:১০

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ইবিসাস)। বুধবার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে সংগঠনটির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি শাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন ওয়াসিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমানুল সোহান, দপ্তর সম্পাদক তাজমুল হক জায়িম, প্রচার সম্পাদক মুতাছিম বিল্লাহ রিয়াদ ও কার্যনির্বাহী সদস্য ইমরান মাহমুদ। এছাড়া সংগঠনটির সদস্য মোর্শেদ মামুন, এম আই মুনিম ও জুয়েল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে বুধবার সকাল ১০টার দিকে প্রশাসন ভবন ও আবাসিক হলগুলোর সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে প্রশাসন ভবনের সামনে থেকে শোক‌র‌্যালি শুরু হয়ে শহীদ স্মৃতিসৌধে সমবেত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এ সময়  রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান উপস্থিত ছিলেন।

পরে একে একে বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, শাপলা ফোরাম, কর্মকর্তা সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন আবাসিক হল ও বিভাগসমূহ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। 

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে, ১৩ই ডিসেম্বর দিবাগত রাতে শহীদ বুদ্ধিজীবী এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও ১৪ই ডিসেম্বর প্রথম প্রহরে (রাত ১২টা ১মিনিটে) শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে