ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ইবি জিয়া পরিষদের শ্রদ্ধাঞ্জলি


মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি photo মুতাছিম বিল্লাহ রিয়াদ, ইবি
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ৩:৪১

শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ। বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান পরিষদের নেতাকর্মীরা।

এসময় পরিষদের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইদ্রিস আলী, জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন, প্রফেসর ড. মোঃ আব্দুস সামাদ, জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতা প্রফেসর ড. মোঃ আবু জাফর খান, জিয়া পরিষদ ইবি শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, ড. মোঃ আব্দুল গফুর গাজী, প্রফেসর ড. মাকসুদা আক্তার এবং অফিসার ইউনিটের সাধারণ সম্পাদক, গোলাম মাহফুজ মঞ্জু, মিজানুর রহমান মজুমদার, জাহাঙ্গীর আলম, আব্দুল মজিদ, আব্দুর রাজ্জাকসহ প্রায় অর্ধ শত শিক্ষক- কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টার দিকে প্রশাসন ভবন ও আবাসিক হলগুলোর সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে প্রশাসন ভবনের সামনে থেকে শোক‌র‌্যালি শুরু হয়ে শহীদ স্মৃতিসৌধে সমবেত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এ সময়  রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে