ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

১৫ই ডিসেম্বর খুবির শিক্ষক সমিতির নির্বাচন


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ৪:৪৫

আগামীকাল ১৫ ডিসেম্বর ,খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাস একাডেমিক ভবনের মাল্টিপারপাস রুমে সকাল ৯.৩০ মিনিট থেকে বেলা ১.৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।

এবারের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের ১৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ জন। সভাপতি পদে দুজন প্রার্থী হলেন প্রফেসর ড. এস এম ফিরোজ ও প্রফেসর শেখ মাহমুদুল হাসান। সহ-সভাপতি পদে প্রার্থী হলেন প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান ও প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেন প্রফেসর ড. লস্কর এরশাদ আলী ও প্রফেসর শরীফ মোহাম্মদ খান। যুগ্ম-সম্পাদক পদে প্রার্থী হলেন প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়াদ্দার ও সহযোগী অধ্যাপক মোঃ সালাহউদ্দিন। কোষাধ্যক্ষ পদে প্রার্থী হলেন প্রফেসর ড. আরিফুল ইসলাম ও প্রফেসর ড. মোঃ শামীম আহসান। সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী হলেন প্রফেসর ড. সাঈদা রেহানা ও প্রফেসর ড. তানভীর আহমেদ সোহেল। 

প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী হলেন সহকারী অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম ও প্রফেসর ড. শিমুল দাস। কার্যনির্বাহী সদস্য পদে ৬টি পদের জন্য ১২জন প্রার্থী হলেন প্রফেসর ড. এ আর এম মোস্তাফিজার রহমান, সহকারী অধ্যাপক ফাল্গুনী আক্তার, প্রভাষক কে এম আব্দুল্লাহ আল-আমীন রাব্বি, সহকারী অধ্যাপক মোঃ আশফিকুর রহমান, প্রফেসর ড. মোঃ ইকবাল আহমেদ, প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম, প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, প্রফেসর ড. মোঃ রায়হান আলী, প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম, সহকারী অধ্যাপক রুমানা রহমান এবং প্রফেসর শেখ মোস্তাফিজুর রহমান।

নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রফেসর ড. মোঃ এনামুল কবীর এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন প্রফেসর ড. মোঃ ইয়ামিন কবির, প্রফেসর ড. খান মেহেদী হাসান, সহযোগী অধ্যাপক ড. মণিশংকর মন্ডল এবং সহকারী অধ্যাপক হাফিজ আহমেদ।

প্রীতি / প্রীতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে