ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে আদিবাসী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৪-১২-২০২২ বিকাল ৫:০

ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র নৃতাত্তি¡ক জনগোষ্ঠির ন্যাশনাল কনভেনশন ও সাংস্কৃতিক উৎসব উপলক্ষে আদিবাসী মেলা ও সাংস্কৃতিক পরিবেশনা এবং সমাপনী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আকচা লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে এ মেলা ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।
উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে ও হেকস্ ইপারের সহযোগিতায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীজ উজ জামান সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর, উদ্বোধক রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও পার্লামেন্টারী ককাস অন ইনডিজিনিয়াস পিপলস্ অফ বাংলাদেশের প্রেসিডেন্ট ফজলে হোসেন বাদশা, গেষ্ট অব অনার রংপুর রেঞ্জের ডিআইজি মোহা: আবদুল আলীম মাহমুদ পিপিএম, বিশিষ্ট নারী সংগঠক ও দি ইনষ্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্স অব বাংলাদেশ (আইসিএবি)’র সাবেক প্রেসিডেন্ট পারভিন মাহমুদ, বিশেষ অতিথি ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, হেকস্/ইপারের কান্ট্রি ডিরেক্টর ডোরা চৌধুরী প্রমুখ।

এ সময় অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ অপরাজেয়-৭১ এর রেপিন্টকা তুলে দেন ইকো পাঠশালা অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ইএসডিও'র পরিচালক প্রশাসন ড. সেলিমা আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএসডিও'র উন্নয়নকর্মী সুজন খান। শেষে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা ১০টি ক্ষুদ্র নৃতাত্তি¡ক জনগোষ্ঠীর দলের সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন আদিবাসী সংগঠনের সদস্য, ইএসিডও’র বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও অতিথিবৃন্দ অনুষ্ঠানমারা উপভোগ করেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত