বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের মাধ্যমে পাকিস্তানিরা দেশকে মেধা শূন্য করতে চেয়েছিল: ইয়াসমিন মনিরা
১৯৭১ সালে বাংলাদেশের বিজয় আসন্ন জেনে ১৪ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও আল বদর বাহিনী যৌথভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের বাসা থেকে একে একে তুলে নিয়ে পৈচাশিক নির্যাতনের পর হত্যা করে।বুদ্ধিজীবীদের এই হত্যাকাণ্ডের মাধ্যমে তারা বাংলাদেশকে মেধা শূন্য করতে চেয়েছিল শুধু তাই নয় তারা দেশের অগ্রগতিকে বিনষ্ট করতে চেয়েছিল।
বুধবার ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মাগুরা'র শালিখা উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসব কথা বলেন।তিনি পাকিস্তানের বর্তমান বেহাল দশা বর্ণনা করে বলেন,কারো ক্ষতি করতে গেলে যে নিজেদের ক্ষতি হয় তা বর্তমান বাংলাদেশ ও পাকিস্তানের সামগ্রিক উন্নতির চিত্র দেখলেই স্পষ্ট হয়ে যাবে।পাশাপাশি ১৪ই ডিসেম্বরে পাকিস্তানিরা যে পৈচাশিক হত্যাকাণ্ড চালিয়েছিল তা অত্যন্ত গর্হিত বলে মনে করেন তিনি।ঐ দিনের হত্যাকাণ্ডে শহীদ হওয়া সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও মাগফেরাত কামনা করেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি উমে তাহমিনা মিতু,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল ইসলাম,শালিখা থানা অফিসার ইনচার্জ বিশারুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর মাস্টার। এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে দিনের শুরুতে উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তাবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও শালিখা থানা পুলিশসহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল