দুমকিতে ছাত্রলীগ নেতা এস এম প্রিন্স এর নেতৃত্বে
জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
পটুয়াখালীর দুমকিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর ) রাত ১২ টা এক মিনিটে দুমকি উপজেলার শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে দুমকি উপজেলা ছাত্রলীগের নেতা সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম প্রিন্স এর নেতৃত্বে মোমবাতি জ্বালিয়ে আলোক প্রজ্জ্বলন, পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি রাব্বিকুল ইসলাম শাকিল, আংগারিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাইউম, সাংগঠনিক সম্পাদক ইমন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দসহ দুমকির বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীরা।
দুমকি উপজেলা ছাত্রলীগের নেতা সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম প্রিন্স বক্তব্যে বলেন, ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।
তিনি আরও বলেন, একাত্তরে ৩০ লাখ শহীদের মধ্যে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। তারা শহীদ হন এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে। হানাদার পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে।
সুজন / সুজন
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস