ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

সাতক্ষীরা প্রেসক্লাব

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে আলোচনা সভা


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৫-১২-২০২২ রাত ৮:৪৩

সাতক্ষীরা প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত একাত্তরের মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন তারা এদেশের সূর্য সন্তান।

তারা মরেও চির অমর হয়ে থাকবেন। তাদের আত্মাহুতির মধ্য দিয়ে বাংলাদেশের বিজয় সূচিত হয়েছে। মুক্তিযুদ্ধ ও বিজয়ের এই চেতনা বুকে ধরে রাখতে স্বাধীনতা বিরোধী শক্তির বিচার বাস্তবায়ন করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত আব্দুল মোতালেব মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন সাংবাদিক নেতৃবৃন্দ।

তারা বলেন- মুক্তিযুদ্ধ শেষে চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে ঘাতকরা দেশের বুদ্ধিজীবী সন্তানদের হত্যা করে জাতিকে মেধাশুন্য করতে চেয়েছিল। তারা বেছে বেছে নিরপরাধ বাঙ্গালিকে হত্যা করে পাকিস্তানি শাসন শোষন অব্যাহত রাখার শেষ চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল।

বাঙ্গালি জাতিকে বীর সন্তানদের এই আত্মত্যাগ চিরস্মরণে রাখতে হবে বলে বক্তারা উলে¬খ করেন। প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জনতার বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো: শহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, দৈনিক ইনকিলাবের আখতারুজ্জামান বাচ্চু, একাত্তর টিভির বরুন ব্যানার্জি, বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, দি সাউথ এশিয়ান টাইমসের এবিএম মোস্তাফিজুর রহমান, দৈনিক যুগের বার্তার আমিনুর রশীদ, ঢাকা টাইমস এর এম বেলাল হোসাইন, দৈনিক সকালের সময়ের এস কে কামরুল হাসান।

আলোচনা সভায় বক্তারা আরও বলেন- সারাদেশই তো বধ্যভূমিতে পরিনত হয়েছিল। পাকিস্তানি বাহিনী ও এদেশের ঘাতক দালাল রাজাকার ও আল বদররা মিলিতভাবে নিরস্ত্র বাঙ্গালির ওপর হত্যাযজ্ঞ চালিয়েছিল। তারপরও তাদের শেষ রক্ষা হয়নি। ১৬ ডিসেম্বর তারা মুক্তিবাহিনীর কাছে আত্ম সমর্পন করে নিজেরাই প্রমান করে যে গনহত্যা চালিয়ে তারা ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছিল তা ব্যর্থ হয়েছে। তারা মুক্তিযুদ্ধকালিন বিভিন্ন স্মৃতিকথা তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ চেতনা ধারনের আহবান জানান। একই সাথে সাতক্ষীরার সবগুলি বধ্যভূমিকে সংরক্ষন করে শহীদ স্মৃতি গড়ে তোলার আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের অর্থ-সম্পাদক শেখ মাসুদ হোসেন, দৈনিক কাফেলার বার্তা সম্পাদক এম রফিক, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, হাসান মাহমুদ, মামুন হোসেন  প্রমুখ। এ সময় বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিক ও ফটো সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সুজন / সুজন

গ্যাসের আগুনে নিভে গেল গোটা পরিবার: স্বামীর কবরের পাশেই শায়িত হলেন স্ত্রী ও ৩ সন্তান

চিতলমারীতে হাসিনা বেগম বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক তুঙ্গে

নাচোলে সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দের ঘটনায়-মামলা গ্রেফতার-২

চুরির মামলায় কারাগারে, বুকে ব্যথা ও শারীরিক অসুস্থতায় আসামির মৃত্যু

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘদিন পর ওষুধ পেল মহেশখালীর ৩০টি কমিউনিটি ক্লিনিক

স্বরূপকাঠিতে ভয়াবহ আগুনে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভুত

রায়গঞ্জে চাউল কল মালিক সমিতির অভিষেক ও এমপিকে সংবর্ধনা

পুর্ব-সুন্দরবনে বন্দুকযুদ্ধ অস্ত্রসহ ৩ বনদস্যু আটক

​রাণীনগরে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার

ভারতে পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশ

শক্তিশালী বালু সিন্ডিকেট এমপির নির্দেশনা উপেক্ষিত হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য