বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে কাশিয়ানীতে মহান বিজয় দিবস পালিত হচ্ছে
মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধার মধ্য দিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। কাশিয়ানী উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, উপজেলা ছাত্রলীগ, শিল্পকলা একাডেমী, উদীচি শিল্প গোষ্ঠী, উপজেলা স্বাস্থ্য ক্যাম্পাস, পল্লীবিদ্যুৎ সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ভাটিয়াপাড়া সম্মুখ সমরে স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়াও বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন স্থানে র্যালী, কুচকাওয়াজ, আলোচনাসভা, শরীরচর্চা প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিশু-কিশোররা অংশ নেয়। এছাড়াও দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied