লামা উপজেলায় মহান বিজয় দিবস পালন
বান্দরবান জেলার লামা উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচি উদযাপন করছেন। অনুষ্ঠানে সরকারি বেসরকারি সংস্থা, সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়। আজ ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা এবং সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিকে ভোর ৬টা ২৩ মিনিটে উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ, আনসার ব্যাটেলিয়ন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো ভোরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৮টা থেকে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার ও লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন। এরপর পুলিশ, আনসার-ভিডিপি, স্কাউটস, গার্লস গাইড ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার ও লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী। শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন তাদের মুক্তিযোদ্ধা বিষয়ক বিভিন্ন ডিসপ্লে প্রদর্শন করে।
বেলা ১১টায় লামা উপজেলা পরিষদ হলরুমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর ১টা ৩০ মিনিটে হাসপাতাল/ এতিমখানা/শিশু সদনে/ উন্নতমানের খাবার পরিবেশন ও শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত/ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থণা, বিকাল ৩টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Link Copied