শরীয়তপুরে বিজয় দিবসের র্যালিতে অটোর ধাক্কায় শিক্ষার্থী নিহত
শরীয়তপুরের ডামুড্যায় বিজয় দিবসের র্যালিতে অটোরিকশার ধাক্কায় লামিয়া (৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।লামিয়া উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকার স্বপন মাঝির মেয়ে। সে ১০নং চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন বলেন, আমরা শিক্ষার্থীদের নিয়ে র্যালির আয়োজন করি। র্যালিতে অংশগ্রহণ করার জন্য রাস্তায় দাঁড়ালে হঠাৎ করে একটি অটোরিকশা এসে লামিয়ার ওপর যায়। আমরা ধরাধরি করে ওকে হাসপাতালে নিয়ে যাই।লামিয়ার বাবা স্বপন মাঝি বলেন, আমার আদরের ধন চলে গেছে। পরীক্ষা শেষ হলে আমাদের ঢাকা চলে যাওয়ার কথা ছিল। কিন্তু আর যাওয়া হল না। ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরীফুল আলম বলেন, আমরা ঘটনা শুনেছি। আমাদের কাছে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক
Link Copied