ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে আঞ্চলিক শব্দের অভিধান গ্রন্থের মোড়ক উন্মোচন


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৭-১২-২০২২ দুপুর ৩:৫৭

উলিপুরের ইতিহাস ঐতিহ্য বিষয়ে আবু হেনা মুস্তফা’র চতুর্থ গবেষণাগ্রন্থ ‘‘উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান” এর মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে বণিক সমিতি মিলনাতয়নে উলিপুর সাহিত্য পরিষদের আয়োজনে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যাপক বাবু হরি গোপাল সরকারের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন, পৌর মেয়র মামুন সরকার মিঠু, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, উলিপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেবব্রত রায়, মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ আলম, উলিপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরদৌস কবির রানু, শিক্ষানুরাগী রথীন্দ্র প্রসাদ পান্ডে, তপন সেনগুপ্ত, নুরে আলম সিদ্দিকী, দেলোয়ার হোসেন, মাসুম করিম প্রমুখ।

গ্রন্থটির লেখক জ্যেষ্ঠ প্রভাষক আবু হেনা মুস্তফা বলেন, বৃহত্তর রংপুর বিভাগের একটি বৈচিত্রময় অঞ্চল হলো উলিপুর উপজেলা। “উলিপুরের আঞ্চলিক শব্দের অভিধান” একটি গবেষণাগ্রন্থ। গ্রন্থটিতে উলিপুরের সেই শব্দ সমূহের অভিধান, যে শব্দ উলিপুর ছাড়া অন্য কোথাও ব্যবহৃত হয় না। 

প্রতিটি অঞ্চলের ভাষার উচ্চারণের ক্ষেত্রে একটি আলাদা টান বা বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্য শত শত বছরের সেই অঞ্চলের মানুষের চর্চার ফসল। শব্দ ব্যবহারে এই বৈশিষ্ট্য এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের শব্দের উচ্চারনের ক্ষেত্রে প্রয়োগ সহজসাধ্য নয়। গ্রন্থটিতে উলিপুরের হারিয়ে যাওয়া ঐতিহ্যমূলক শব্দ রয়েছে।"

প্রীতি / প্রীতি

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির