ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ভিটেমাটিহীন শতবর্ষী ময়না


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ১৫-৭-২০২১ দুপুর ২:৩১

মানিকগঞ্জের সিংগাইরে ভিটেমাটিহীন শতবর্ষী ময়নার জীবন-জীবিকা চলছে চরম দুর্বিষহ ও অবহেলার মধ্যদিয়ে। স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে না পড়ায় বর্তমান সরকারের ভিটেমাটিহীনদের জন্য আশ্রায়ণ প্রকল্পের সুবিধা হতে তিনি বঞ্চিত তিনি। এতে সরকারের মহৎ উদ্যোগ ব্যাহত হচ্ছে বলে মনে করছেন অনেকেই।  

শতবর্ষী ময়না সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের মৃত অন্ধ সাহেব আলী বয়াতির স্ত্রী। প্রায় দেড়যুগ আগে সাহেব আলী বয়াতি মারা গেলে দুই রিকসাচালক ছেলে জিন্নত আলী (৫০) ও জন্টু মিয়া (৪২) তার ভরণ-পোষণ চালিয়ে আসছেন। তাদেরও নেই ভিটেবাড়ি। বয়সের ভাড়ে কুঁজো হয়ে পড়া বৃদ্ধ মাকে নিয়ে তারা তাদের পৈত্রিক বাবার ভিটেমাটির পাশেই এখলাছ উদ্দিন বয়াতির বাড়িতে দীর্ঘদিন যাবৎ ভাড়া থাকছেন। সাহেব আলীর বড় ভাই জারি গানের সম্রাট ইউসুফ আলী বয়াতী ছিলেন ৭০, ৮০, ও ৯০ দশকের দিকে দেশের বেশ খ্যাতিমান গুণী বাউল শিল্পী। অন্ধ সাহেব আলী ছিলেন তার প্রধান দোহারী।

দেশের বিখ্যাত সাধক, কবি ও বাউল সম্রাট আ: রশিদ সরকারসহ পরশ আলী দেওয়ান, বড় আবুল সরকার, মাতাল কবি রাজ্জাক দেওয়ান, মালেক সরকার, ননী ঠাকুরসহ ওই সময়কার জনপ্রিয় সব বয়াতি এ অন্ধ দোহারি সাহেব আলীর প্রতিভা দেখে তাকে ভালোবাসতেন। বর্তমানে তার পরিবারের এ চরম অবস্থায় স্থানীয় এমপি গানের পাখি মমতাজ বেগম তাদের জন্য কিছু করবেন বলে সবাই আশা ভরা নয়নে অপেক্ষমাণ।

ময়না বিবির বড় ছেলে রিকসাচালক জিন্নত আলী বলেন, বাবাজি আমিও অসুস্থ, প্রায় ৬ বছর আগে মারাত্মক রোড অ্যাক্সিডেন্ট করার পর এখন আর আগের মতো রিকসা চালাতে পারি না। যা আয় করি তাই মাকে নিয়ে খাই। আমরা কোনোদিনই জমি কেনে বাড়ি করতে পারব না। অনেকের কাছে শুনি সরকার থেকে নাকি জমিসহ ঘরবাড়ি দিচ্ছে। আমার খুব কষ্ট হয়, আমাদের থেকে দুখী মানুষ আছে শুনে।

ময়না বিবি বলেন, যদি মারা যাবার আগে নিজের ঘরে মরতে পারতাম তবে সেটা হতো শান্তির মরা।

সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা বলেন, তাদের যদি কোনো ভিটেমাটি না থেকে থাকে, তাহলে অবশ্যই তাদের থাকার ব্যবস্থা করা হবে। তাদের সরকারের আশ্রয়ণ প্রকল্পের সুবিধা দেয়া হবে ইনশা আল্লাহ।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত