উত্তরা অফিসার্স ক্লাবের উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত
উত্তরা অফিসার্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো বেগম রোকেয়া দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার (১৭ ডিসেম্বর) উত্তরা অফিসার্স ক্লাব, ঢাকার মহিলা উপ-কমিটির উদ্যোগে ক্লাব কার্যালয়ে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনায় বাঙ্গালি জাতির নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়া সাখওয়াত হোসেনের জীবনী ও বর্তমান নারীদের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ ও ক্লাব মহিলা উপ-কমিটির আহবায়ক প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন বীর নারী মুক্তিযোদ্ধা সৈয়দা মনিরা আক্তার খাতুন।
আলোচনা সভায় বেগম রোকেয়া কিভাবে বাঙ্গালী নারীদের মুক্তির জন্য কাজ করেছেন তা নিয়ে এবং বর্তমান নারীদের অগ্রগতি নিয়ে উপস্থিত বক্তব্য রাখেন মিসেস নূর হাসনা লতিফ, অধ্যাপক তাসলিমা বেগম, মিসেস রওশন ইসলাম, ডা. মঈন উদদীন আহমদ, জনাব হাবিবুর রহমান প্রমুখ। এসময় ক্লাবের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, মহিলা উপ-কমিটির সদস্যবৃন্দ এবং ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া এলাকার গরীব দুস্থ মহিলাদের ফ্রি মেডিকেল ক্যাম্প, ঔষধ প্রদান ও পুরস্কার বিতরণসহ উপস্থিত সকলকে আপ্যায়ন করানো হয়। আলোচনা সভা শেষে সংগীত পরিবেশনার মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সভা পরিচালনা করেন যুগ্ম সচিব ও মহিলা উপ-কমিটির সদস্য সচিব শাহনওয়াজ দিলরুবা খান।
প্রীতি / প্রীতি
সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি
ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি
সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক
দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ
স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল
যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক
রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান