ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

এমপিওপ্রাপ্তির ক্ষেত্রে অনিয়ম, মন্ত্রণালয়ের সভা আগামীকাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১২-২০২২ বিকাল ৭:২১

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওপ্রাপ্তিতে অনিয়ম পর্যালোচনা করার জন্য সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৮ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে।

জানাগেছে, বেসরকারি স্কুল-কলেজ অনেক শিক্ষক-কর্মচারী ঘুষের বিনিময়ে এমপিওভুক্ত হয়েছেন। অনেকের কাগজপত্র সঠিক না থাকলেও তারা এমপিও পেয়েছেন। পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনের আলোকে করণীয় ঠিক করতে এই পর্যালোচনা সভা ডাকা হয়েছে।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা থেকে সভার নোটিশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সহকারী সচিব মো. আবদুল জলিল মজুমদার।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নিরীক্ষাকালে পরিদর্শনকারী টিম কর্তৃক প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীগণের এমপিও প্রাপ্তির বিভিন্ন অনিয়মের বিষয়ে যে আপত্তি উত্থাপন করে থাকে সে বিষয়ে পর্যালোচনার লক্ষ্যে আগামীকাল বেলা ১১টায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভা কক্ষে এ বিভাগের সচিবের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হবে। সভায় যথা সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২), মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (নিরীক্ষা ও আইন), বেসরকারি মাধ্যমিক অধিশাখার যুগ্মসচিব, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক, (কলেজ ও প্রশাসন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক),  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (নিরীক্ষা ও আইন) এবং  পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের যুগ্ম পরিচালককে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সুজন / সুজন

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে