ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ১৫-৭-২০২১ দুপুর ৩:২২

মানিকগঞ্জের সিংগাইরে ১০০ পিস ইয়াবাসহ তারা শিকদার (৫৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তি সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম গ্রামের মৃত ছকেল শিকদার। আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটককৃত ব্যক্তিকে অভিযুক্ত করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মনোহর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে গতকাল বুধবার রাত ১০টার দিকে কুখ্যাত মাদক কারবারিকে তার নিজ এলাকা হতে আটক করি। ‍আটককৃত মাদক কারবারি তারা শিকদার এলাকার চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে পূর্বে চুরি-ডাকাতিসহ একাধিক মাদক মামলার অভিযোগ আছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতকে মাদকদ্রব্য আইনে অভিযুক্ত করে আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত