কমলগঞ্জে সড়কে ফাটল, যান চলাচল বন্ধ
মৌলভীবাজার-চাতলাপুর সড়কের কমলগঞ্জের চৈত্রঘাট সেতুর দক্ষিণ অংশের সড়কের মাটি দেবে ফাটল দেখা দিয়েছে। এতে এ সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। শনিবার সন্ধ্যার দিকে মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগ এক জরুরী বিজ্ঞপ্তিতে চৈত্রঘাট ধলাই ব্রিজের এপ্রোচ মেরামত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। জেলা সদরের সাথে সংযুক্ত আঞ্চলিক এ মহা মহাসড়কটি বন্ধ করে দেওয়ার পর থেকে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান,ধলাই নদীর উপর নির্মিত চৈতঘাট সেতুটি বেশ কিছু দিন ধরে ঝুকিপূর্ণ। সেতুর পাশ থেকে ধলাই নদী থেকে বালু উত্তোলন এর ফলে এ ঝুকির সৃষ্টি হয়। এতে সেতুর দক্ষিণ অংশের সড়কে সম্প্রতি মাটি দেবে ফাটল দেখা দেয়। এ অবস্থায় এ সড়কে চলছিল ভারী যানবাহন। শনিবার বিকালে ফাটল বেড়ে যাওয়ায় সন্ধ্যা থেকে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজার এর সহকারী প্রকৌশলী আরিফ রহমান বলেন, সড়কে বড় ধরণের ফাটল দেখা দেওয়ায় যান চলাচল বন্ধ করা হয়েছে। এখানে বেইলি সেতুর স্টিল পাটাতন স্থাপন করতে হবে। এ জন্য ২ থেকে ৩ দিন সময় লাগতে পারে।
এমএসএম / এমএসএম
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
Link Copied